সদস্য ম্যানেজমেন্ট: সদস্যদের ব্যক্তিগত পরিচর্যা

গত আলোচনায় আমরা জেনেছি সদস্য ঝরে যাওয়ার কারণ ও সমাধান। এটাও বুঝতে পেরেছি সকল সদস্যদের ব্যক্তিগত পরিচর্যা নিশ্চিত করা গেলে এই সমস্যা হ্রাস পাবে অনেকাংশে। এ বিষয়েই বিস্তারিত জানবো আমরা এই আলোচনাতে।
একটি সফল ইউনিটের জন্য প্রতিটি সদস্যের ব্যক্তিগত উন্নতি নিশ্চিত করা অপরিহার্য। এই কাজটি দক্ষতার সাথে সম্পন্ন করতে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।
প্রতিটি সদস্যের জন্য একটি আলাদা পরিকল্পনা থাকা উচিত। এই পরিকল্পনায় তাদের -
- আমলী
- অ্যাক্টিভিজম ও
- ক্যারিয়ারের উন্নতির দিকগুলো অন্তর্ভুক্ত থাকবে। সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনে তাদের দৈনন্দিন রুটিনও ঠিক করে দেওয়া যেতে পারে। এই কাজটি সঠিকভাবে করার জন্য আপনাকে প্রতিটি সদস্যকে ভালোভাবে জানতে হবে, তাদের সাথে মিশতে হবে এবং আন্তরিক সম্পর্ক তৈরি করতে হবে। মনে রাখুন, ফেসবুক পোস্ট, বই লেখা বা সেমিনার করে সেলিব্রিটি হওয়ার চেয়ে এই কাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ।
এই গুরুদায়িত্ব পালনের জন্য একজন ডেডিকেটেড ক্যাডার সেক্রেটারি নিয়োগ করা যেতে পারে। তার প্রধান দায়িত্ব হবে সদস্যদের ধারাবাহিক উন্নতি, বিকাশ এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধান করা।
সদস্য ডেটাবেইস:
ক্যাডার সেক্রেটারি প্রতিটি সদস্যের জন্য একটি বিস্তারিত ডেটাবেইস তৈরি করবেন। এই ডেটাবেসে অন্তর্ভুক্ত থাকবে:
- প্রতিভা ও সম্ভাবনা, দোষ ও গুণ
- আনুগত্যের অবস্থা ও ব্যক্তিত্বের ধরন
- মানসিক ও শারীরিক শক্তি
- সম্পন্ন করা কোর্স ও যোগ্যতার বিবরণ
- যোগ্যতা বৃদ্ধির জন্য কি কি করা দরকার
- আগের দায়িত্বসমূহ
- ইউনিট তাকে ভবিষ্যতে কোন অবস্থানে দেখতে চায়
- পারিবারিক ও আর্থিক অবস্থা
- পরিবারকেন্দ্রিক কোনো সমস্যা যা অ্যাক্টিভিজম থেকে দূরে সরাতে পারে
- ক্যারিয়ার পরিকল্পনা, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রভাবশালী আত্মীয়-স্বজনের বিবরণ
এই ডেটাবেইস নিয়মিত আপডেট রাখতে হবে এবং এর ভিত্তিতেই সদস্যদের জন্য পরিকল্পনা সাজাতে হবে। যেহেতু এগুলো খুবই সংবেদনশীল তথ্য, তাই দায়িত্বশীল ছাড়া অন্য কারো কাছে এই ফাইল যাওয়া যাবে না। সদস্যের ব্যক্তিগত তথ্য যেকোনোমূল্যে সুরক্ষিত রাখতে হবে।
সদস্যদের ডেটাবেইস এবং অগ্রগতি রিপোর্টের নমুনা পরিশিষ্ট-২ এ যুক্ত করা হলো।
শাস্তি ও পুরস্কারের ভারসাম্য
সদস্যদের সাথে আপনার আচরণ হতে হবে স্নেহ ও কঠোরতার মিশেল। তাদের ভালোবাসা, স্নেহ, পুরস্কার ও প্রশংসা দিয়ে উৎসাহিত করতে হবে। একই সাথে, যদি তারা নিজেরা আলসেমি করে বা ইউনিটের ক্ষতি করে, তবে প্রয়োজনে কঠোর হতে হবে। শাস্তির মাত্রা নির্ধারণে সদস্যদের আনুগত্য, বয়স, ব্যক্তিত্ব ও বোঝার ক্ষমতা বিবেচনা করা জরুরি। রাগের মাথায় কাউকে কোনো শাস্তি বা কটূ কথা বলা থেকে বিরত থাকুন। নতুন সদস্যদের সাথে কঠোর হওয়া যাবে না, বরং কোমলভাবে তাদের ভুল ধরিয়ে দিতে হবে। মনে রাখুন, আপনি তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করলেও আপনি তাদের বন্ধু নন; পেশাদারিত্ব বজায় রাখা আবশ্যক।
সদস্যদের ব্যক্তিগত পরিচর্যা নিশ্চিত করা গেলে তাদেরকে সত্যিকার এক্টিভিস্ট হিসেবে গড়ে তুলতে প্রয়োজন নিয়মিত ও যথাযথ কর্মসূচী। যেগুলোতে ধারাবাহিক অংশ নেয়ার মাধ্যমে সদস্যরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতার ঝুলি সাজাতে পারবে দারুণভাবে৷ কখন আমাদের কর্মসূচীগুলো কি কি হবে এই বিষয়ে বিস্তারিত জানবো আমরা পরের আলাপে — অভ্যন্তরীণ ব্যবস্থাপনা: কর্মসূচী
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (