অভ্যন্তরীন ব্যবস্থাপনা পরিশিষ্ট-১: পরিকল্পনার নমুনা
এনামুল হোসাইন শাওন
September 5, 2025

পরিকল্পনার নমুনা
এক বছরের কার্যকরী কর্মপরিকল্পনা
লক্ষ্য: ইসলামি সোশ্যাল অ্যাকটিভিজমকে জনপ্রিয় করা, সদস্যদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখা এবং ব্যক্তিগত ও সমষ্টিগত উন্নয়ন নিশ্চিত করা।
পরিকল্পনার ভিত্তি:
- লক্ষ্য: ২০২৩ সালে মোট ২৪ টি সফল ক্যাম্পেইন পরিচালনা করা।
- তহবিল: নতুন ১০০ জন ডোনার তৈরি করা এবং ২,০০,০০০ টাকা তহবিল সংগ্রহ করা।
- সদস্য: নতুন ৫০০ জন সদস্য সংগ্রহ করা এবং ৩০০ জনের সাথে ওয়ান-টু-ওয়ান দাওয়াহ করা।
- অ্যাক্টিভিস্ট: ২৫ জন সদস্যকে অ্যাক্টিভিস্ট হিসেবে গড়ে তোলা।
- ইউনিট: নতুন ৫টি ইউনিট খোলা।
বাৎসরিক পরিকল্পনা (জানুয়ারি - ডিসেম্বর)
- সমাজসেবামূলক কাজ: ক্যাম্পেইন ক্যালেন্ডার অনুসারে ২৪ টি ক্যাম্পেইন পরিচালনা করা। এর মধ্যে ১২ টি সরাসরি সমাজসেবামূলক (যেমন: শীতবস্ত্র বিতরণ, ত্রাণ বিতরণ) এবং ১২ টি সচেতনতামূলক (যেমন: হতাশা, আত্মহত্যা, স্ক্রিন আসক্তি, পরিবেশ সুরক্ষা)।
- ফান্ডরাইজিং: প্রতি মাসে একটি করে মোট ১২টি ফান্ডরাইজিং কার্যক্রম পরিচালনা করা।
- সদস্য সংগ্রহ: প্রতি মাসে গড়ে ৪০-৪২ জন করে নতুন সদস্য সংগ্রহ করা।
- দাওয়াহ: প্রতি মাসে ২৫ জন করে নতুন সদস্যের সাথে ওয়ান-টু-ওয়ান দাওয়াহ সম্পন্ন করা।
- আত্ম-উন্নয়ন: ক্যাম্পেইন ক্যালেন্ডার অনুসারে প্রতি তিন মাসে একটি করে মোট ৪টি সেমিনার বা ওয়ার্কশপ আয়োজন করা।
- খেলাধুলা ও বিনোদন: প্রতি ছয় মাস অন্তর ১ টি স্পোর্টস টুর্নামেন্ট ও ১ টি শিক্ষামূলক ট্যুরের আয়োজন করা।
- ইউনিট গঠন: নতুন ৫টি ইউনিট খোলার পরিকল্পনা করা এবং প্রতি ত্রৈমাসিকে অন্তত ১টি করে নতুন ইউনিট চালু করা।
- অ্যাক্টিভিস্ট: ২৫ জন সদস্যকে অ্যাক্টিভিস্ট হিসেবে গড়ে তোলা।
ষাণ্মাসিক পরিকল্পনা (জানুয়ারি - জুন এবং জুলাই - ডিসেম্বর)
জানুয়ারি - জুন:
- ১২টি ক্যাম্পেইন সফলভাবে শেষ করা।
- ৫০ জন নতুন ডোনার তৈরি করা এবং ১,০০,০০০ টাকা তহবিল সংগ্রহ করা।
- ২৫০ জন নতুন সদস্য সংগ্রহ করা।
- ১৫০ জনের সাথে ওয়ান-টু-ওয়ান দাওয়াহ করা।
- ১২ জন সদস্যকে অ্যাক্টিভিস্ট হিসেবে তৈরি করা।
- ২টি নতুন ইউনিট খোলা।
- ১টি স্পোর্টস টুর্নামেন্ট ও ১টি ট্যুর আয়োজন করা।
জুলাই - ডিসেম্বর:
- বাকি ১২ টি ক্যাম্পেইন সফলভাবে শেষ করা।
- আরও ৫০ জন নতুন ডোনার তৈরি করা এবং বাকি ১,০০,০০০ টাকা তহবিল সংগ্রহ করা।
- বাকি ২৫০ জন নতুন সদস্য সংগ্রহ করা।
- বাকি ১৫০ জনের সাথে ওয়ান-টু-ওয়ান দাওয়াহ করা।
- ১৩ জন সদস্যকে অ্যাক্টিভিস্ট হিসেবে তৈরি করা।
- ৩টি নতুন ইউনিট খোলা।
- ১টি স্পোর্টস টুর্নামেন্ট ও ১টি ট্যুর আয়োজন করা।
ত্রৈমাসিক পরিকল্পনা (জানুয়ারি - মার্চ, এপ্রিল - জুন ইত্যাদি)
জানুয়ারি - মার্চ:
- ক্যাম্পেইন ক্যালেন্ডার অনুসারে ৬ টি ক্যাম্পেইন পরিচালনা করা।
- ২৫ জন নতুন ডোনার তৈরি এবং ৫০,০০০ টাকা তহবিল সংগ্রহ করা।
- ১০০ জন নতুন সদস্য সংগ্রহ করা।
- ৫০ জনের সাথে ওয়ান-টু-ওয়ান দাওয়াহ করা।
- ৬ জন সদস্যকে অ্যাক্টিভিস্ট হিসেবে গড়ে তোলা।
- ১টি নতুন ইউনিট খোলা।
- অন্তত একটি প্রতিযোগিতামূলক আয়োজন করা।
- ১টি সেমিনার বা ওয়ার্কশপ আয়োজন করা।
মাসিক পরিকল্পনা (জানুয়ারি মাস)
কাজের ক্ষেত্র:
- ক্যাম্পেইন: ১টি সমাজসেবামূলক ও ১টি সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা।
- ফান্ডরাইজিং: মাসিক লক্ষ্য নির্ধারণ (যেমন: ২০,০০০ টাকা) এবং কার্যক্রম শুরু করা।
- সদস্য সংগ্রহ: ৪০-৪২ জন নতুন সদস্য সংগ্রহ করা।
- দাওয়াহ: ২৫ জনের সাথে ওয়ান-টু-ওয়ান দাওয়াহ করা।
- নতুন ইউনিট: নতুন ইউনিট খোলার জন্য স্থান নির্বাচন করা।
মিটিং ও ইবাদত:
- মাসিক মিটিং: বিগত মাসের কাজের পর্যালোচনা, আগামী মাসের পরিকল্পনা এবং টিম রিপোর্ট তৈরি করা।
- মাসিক মজলিশ: সদস্যদের জন্য একটি বিশেষ মজলিশের আয়োজন করা।
- সম্মিলিত ইবাদত: একবার রাতের ইবাদতের জন্য একত্রিত হওয়া।
সাপ্তাহিক ও দৈনন্দিন কর্মসূচি
সাপ্তাহিক: প্রতি সপ্তাহের কাজের জন্য একটি ছোট তালিকা তৈরি করুন।
জানুয়ারির প্রথম সপ্তাহ-
- শীতবস্ত্র সংগ্রহের জন্য প্রচার শুরু করা।
- ৫ জন সম্ভাব্য ডোনারের সাথে মিটিং করা।
- ইউনিট মিটিং: ১ টিম মিটিং করা, যেখানে বিগত সপ্তাহের কাজ পর্যালোচনা এবং আগামী সপ্তাহের পরিকল্পনা ও দায়িত্ব বন্টন করা হবে।
- পাঠচক্র/হালাকা: সদস্যদের জন্য একটি এবং টার্গেটেড অডিয়েন্সের জন্য একটি পাঠচক্র/হালাকা আয়োজন করা।
- আড্ডাসভা: সদস্যদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য ১টি আড্ডাসভা আয়োজন করা।
- নফল ইবাদত: প্রতি সপ্তাহে ২টি নফল সিয়াম পালন করা।
দৈনন্দিন: প্রতিদিনের কাজের জন্য একটি ছোট তালিকা তৈরি করুন।
সোমবার
- ১ জন ডোনারের সাথে ফোন কল।
- ২ জন নতুন সদস্যের সাথে দেখা করা।
- টার্গেটেড অডিয়েন্সের জন্য ষোলো পাঠচক্র করা।
- কমপক্ষে এক পৃষ্ঠা অর্থসহ কুরআন তিলাওয়াত করা।
- ১০০ বার ইস্তেগফার ও মাসনুন দু'আ পাঠ করা।
- কমপক্ষে ৫ মিনিট হাত তুলে দু'আ করা।
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (