অভ্যন্তরীন ব্যবস্থাপনা পরিশিষ্ট-২: সদস্য ডেটাবেইস কাঠামো

এখানে সদস্যদের ব্যক্তিগত পরিচর্যার জন্য একটি ডেটাবেইস বা তথ্যের কাঠামো তৈরি করে দেওয়া হলো। এই কাঠামোটি আপনাকে প্রতিটি সদস্যের ব্যক্তিগত উন্নয়ন, অ্যাক্টিভিজম ও ক্যারিয়ারের উন্নতির জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরিতে সাহায্য করবে। এই কাঠামো হুবুহু অনুসরণ বাধ্যতামূলক নয়। মূলভাব বুঝে নিয়ে আপনি এটি নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন।
সদস্য ডেটাবেইস কাঠামো
১. সাধারণ তথ্য:
- সদস্যের নাম: [নাম]
- যোগদানের তারিখ: [তারিখ]
- বর্তমান পদবী/দায়িত্ব: [যেমন: মুনতাসিব, ইউনিট লিডার, অ্যাক্টিভিস্ট ]
- পূর্ববর্তী দায়িত্বসমূহ: [যেমন: ফান্ডরাইজিং টিমের সদস্য, ক্যাম্পেইন ভলান্টিয়ার]
২. ব্যক্তিগত মূল্যায়ন:
- প্রতিভা ও সম্ভাবনা: [উদাহরণ: ভালো বক্তা, শক্তিশালী লেখক, সাংগঠনিক দক্ষতা সম্পন্ন]
- দোষ ও গুণ: [উদাহরণ: সময়ানুবর্তী, আন্তরিক, কিন্তু মাঝে মাঝে অলসতা কাজ করে]
- আনুগত্যের অবস্থা: [উদাহরণ: সম্পূর্ণ অনুগত, প্রায়শই অনুগত, প্রশ্নবোধক]
- ব্যক্তিত্বের ধরন: [যেমন: অন্তর্মুখী, বহির্মুখী, শান্ত, উদ্যমী]
- মানসিক ও শারীরিক শক্তি: [উদাহরণ: চাপ সহ্য করার ক্ষমতা, শারীরিক সক্ষমতা, দ্রুত শেখার ক্ষমতা]
৩. দক্ষতা ও যোগ্যতা:
- সম্পন্ন করা কোর্স ও যোগ্যতা: [যেমন: পাবলিক স্পিকিং কোর্স, গ্রাফিক ডিজাইন ওয়ার্কশপ, সোশ্যাল এক্টিভিজম-১০১ ওয়ার্কশপ]
- বর্তমান দক্ষতা: [যেমন: সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কন্টেন্ট রাইটিং, ওয়ার্কশপ ইন্সট্রাক্টর, ক্যাম্পেইন পরিচালক]
- যোগ্যতা বৃদ্ধির জন্য করণীয়: [উদাহরণ: অ্যাডভান্সড গ্রাফিক ডিজাইন শিখতে হবে, লিডারশিপ ট্রেনিং নেওয়া]
৪. ভবিষ্যৎ পরিকল্পনা:
- ইউনিট তাকে ভবিষ্যতে কোন অবস্থানে দেখতে চায়: [যেমন: পরবর্তী ইউনিট প্রধান, ক্যাডার সেক্রেটারি, মিডিয়াবিষয়ক প্রধান]
- ক্যারিয়ার পরিকল্পনা: [যেমন: সফটওয়্যার ইঞ্জিনিয়ার, শিক্ষক, গবেষক, ব্যবসায়ী, কৃষি]
- শিক্ষা প্রতিষ্ঠান: [যেমন: ঢাকা বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ ইত্যাদি]
৫. পারিবারিক ও ব্যক্তিগত অবস্থা:
- পারিবারিক ও আর্থিক অবস্থা: [সংক্ষেপে বর্ণনা করুন]
- পারিবারিক সমস্যা যা অ্যাক্টিভিজম থেকে দূরে সরাতে পারে: [উদাহরণ: পরিবারের আর্থিক চাপ, অসুস্থ সদস্যের দেখাশোনা]
- প্রভাবশালী আত্মীয়-স্বজনের বিবরণ: [উদাহরণ: রাজনৈতিক নেতা, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, শিক্ষক]
- দৈনন্দিন রুটিন: [যদি প্রয়োজন হয়, একটি আদর্শ রুটিন ঠিক করে দেওয়া যেতে পারে]
৬. ব্যক্তিগত উন্নয়ন পরিকল্পনা (ক্যাডার সেক্রেটারি নির্ধারণ করে দেবেন):
- আমলী উন্নয়ন: [উদাহরণ: প্রতিদিন ১০ মিনিট কুরআন তিলাওয়াত, প্রতি সপ্তাহে ১ দিন নফল সিয়াম]
- অ্যাক্টিভিজম উন্নয়ন: [উদাহরণ: প্রতি সপ্তাহে ১টি ওয়ান-টু-ওয়ান দাওয়াহ, প্রতি মাসে ১টি ক্যাম্পেইন টিমে কাজ]
- ক্যারিয়ার উন্নয়ন: [উদাহরণ: প্রতি মাসে ১টি স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপে অংশগ্রহণ, ৩ মাসের মধ্যে একটি অনলাইন কোর্স সম্পন্ন করা]
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- এই ডেটাবেসটি শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত ক্যাডার সেক্রেটারি এবং উচ্চপদস্থ দায়িত্বশীলদের কাছে থাকবে।
- সদস্যের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে এটিকে নিয়মিত আপডেট করা এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
- এই ডেটাবেসের তথ্যের ভিত্তিতে প্রতিটি সদস্যের জন্য একটি ব্যক্তিগত অগ্রগতি রিপোর্ট এর নমুনা নিচে দেওয়া হলো।
অগ্রগতি রিপোর্ট
নমুনা-১ এই রিপোর্টটি ক্যাডার সেক্রেটারিকে প্রতিটি সদস্যের ব্যক্তিগত, সাংগঠনিক এবং ক্যারিয়ার-সংক্রান্ত উন্নতির ট্র্যাক রাখতে সাহায্য করবে।
১. সদস্যের সাধারণ তথ্য
- নাম: [সদস্যের নাম]
- যোগদানের তারিখ: [তারিখ]
- রিপোর্ট সময়কাল: [যেমন: জানুয়ারি ২০২৩ - মার্চ ২০২৩]
- দায়িত্বপ্রাপ্ত ক্যাডার সেক্রেটারি: [নাম]
২. ব্যক্তিগত আমলী ও ইবাদতের প্রগতি
লক্ষ্য: প্রতিদিন ফজর ও ইশার সালাত জামাতে আদায়, এক পৃষ্ঠা কুরআন তিলাওয়াত এবং ১০০ বার ইস্তেগফার পাঠ।
অগ্রগতি:
- সালাত: [উদাহরণ: ৯০% সময় জামাতে সালাত আদায় করেছেন, মাঝেমধ্যে ফজর মিস করেছেন।]
- কুরআন তিলাওয়াত: [উদাহরণ: নিয়মিত প্রতিদিন এক পৃষ্ঠা তিলাওয়াত করেছেন, অর্থসহ পড়ার চেষ্টা করছেন।]
- ইস্তেগফার ও দু'আ: [উদাহরণ: বেশিরভাগ দিন লক্ষ্য পূরণ করেছেন, তবে মাঝে মাঝে সময় কম দিতে পেরেছেন।]
- মন্তব্য: [উদাহরণ: তার আমলী উন্নতি সন্তোষজনক। তবে ফজর সালাতের নিয়মিততা ধরে রাখতে আরো চেষ্টা করতে হবে। এই বিষয়ে তাকে উৎসাহিত করা যেতে পারে।]
৩. অ্যাকটিভিজম এবং সাংগঠনিক প্রগতি
লক্ষ্য: প্রতি সপ্তাহে একটি ওয়ান-টু-ওয়ান দাওয়াহ সম্পন্ন করা, একটি ক্যাম্পেইন টিমে কাজ করা, মাসিক মিটিংয়ে নিয়মিত অংশগ্রহণ।
অগ্রগতি:
- ওয়ান-টু-ওয়ান দাওয়াহ: [উদাহরণ: এই ত্রৈমাসিকে ১০ জনের সাথে ওয়ান-টু-ওয়ান দাওয়াহ করেছেন, যা লক্ষ্যের কাছাকাছি।]
- ক্যাম্পেইন: [উদাহরণ: দুটি সচেতনতামূলক ক্যাম্পেইনে সক্রিয়ভাবে কাজ করেছেন এবং একটি সমাজসেবামূলক ক্যাম্পেইনে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।]
- মিটিংয়ে উপস্থিতি: [উদাহরণ: সমস্ত সাপ্তাহিক ও মাসিক মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।]
- মন্তব্য: [উদাহরণ: তার সাংগঠনিক অংশগ্রহণ ও দায়বদ্ধতা প্রশংসনীয়। তাকে নতুন সদস্য সংগ্রহের দায়িত্ব দিলে ভালো ফল পাওয়া যাবে।]
৪. ব্যক্তিগত দক্ষতা ও ক্যারিয়ার প্রগতি
লক্ষ্য: একটি নতুন দক্ষতা অর্জন (যেমন: পাবলিক স্পিকিং) এবং ক্যারিয়ার প্ল্যানিংয়ে অগ্রগতি।
অগ্রগতি:
- দক্ষতা অর্জন: [উদাহরণ: পাবলিক স্পিকিং ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন এবং তার উপস্থাপনা দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।]
- ক্যারিয়ার পরিকল্পনা: [উদাহরণ: তার শিক্ষক হওয়ার আগ্রহের বিষয়ে আরো স্পষ্ট হয়েছেন। এ বিষয়ে তাকে প্রয়োজনীয় তথ্য ও গাইডেন্স দেওয়া হয়েছে।]
- মন্তব্য: [উদাহরণ: তার শেখার আগ্রহ খুব ভালো। তাকে ক্যারিয়ার সম্পর্কিত বই ও আর্টিকেল পড়তে উৎসাহিত করা যেতে পারে।]
৫. সামগ্রিক মূল্যায়ন ও পরবর্তী পদক্ষেপ
সামগ্রিক মূল্যায়ন: [উদাহরণ: এই সদস্যের প্রগতি সন্তোষজনক। তিনি আমলী, অ্যাকটিভিজম এবং ব্যক্তিগত উন্নয়নের সব দিকেই উন্নতি করছেন। তার আন্তরিকতা ও কর্মতৎপরতা দলের জন্য একটি ইতিবাচক দিক।]
পরবর্তী ত্রৈমাসিকের জন্য লক্ষ্য:
- প্রতিদিন জামাতে সালাত আদায়ের ধারাবাহিকতা বজায় রাখা।
- প্রতি মাসে অন্তত ৫ জন নতুন সদস্যের সাথে ওয়ান-টু-ওয়ান দাওয়াহ করা।
- ক্যাম্পেইন টিমের প্রধান হিসেবে একটি ছোট ক্যাম্পেইন পরিচালনা করার জন্য প্রস্তুত করা।
- সুপারিশ: [উদাহরণ: ক্যাডার সেক্রেটারিকে পরামর্শ দেওয়া হলো যেন তিনি এই সদস্যকে তার নেতৃত্বের গুণাবলী বিকাশে আরো সাহায্য করেন এবং তাকে ছোট ছোট টিম পরিচালনার দায়িত্ব দেন।]
নমুনা-২
সদস্য অগ্রগতি রিপোর্ট
১. সাধারণ তথ্য
- সদস্যের নাম: [নাম]
- রিপোর্ট সময়কাল: [যেমন: জানুয়ারি - মার্চ ২০২৩]
- দায়িত্বপ্রাপ্ত ক্যাডার সেক্রেটারি: [নাম]
২. ব্যক্তিগত উন্নয়ন ও অগ্রগতি

৩. শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ
- বর্তমান শক্তি: [উদাহরণ: ভালো যোগাযোগ দক্ষতা, নতুন সদস্য সংগ্রহে পারদর্শী।]
- দুর্বলতার ক্ষেত্র: [উদাহরণ: সাংগঠনিক দায়িত্ব পালনে মাঝে মাঝে বিলম্ব হয়।]
- উন্নতির জন্য করণীয়: [উদাহরণ: টাইম ম্যানেজমেন্টের উপর একটি ওয়ার্কশপে অংশগ্রহণ করানো, ছোট ছোট দায়িত্ব দিয়ে শুরু করানো।]
৪. সার্বিক মূল্যায়ন ও পরবর্তী পদক্ষেপ
সার্বিক মূল্যায়ন: [উদাহরণ: সদস্যের সামগ্রিক প্রগতি মাঝারি মানের। তার অ্যাকটিভিজম দক্ষতা ভালো, কিন্তু আমলী ও সাংগঠনিক ধারাবাহিকতায় উন্নতির প্রয়োজন আছে।]
পরবর্তী ত্রৈমাসিকের লক্ষ্য:
- প্রতিদিন কুরআন তিলাওয়াত ও ইস্তেগফার-এর ধারাবাহিকতা নিশ্চিত করা।
- অন্তত একটি ক্যাম্পেইনের টিম লিডার হিসেবে কাজ করা।
- ক্যারিয়ার সংক্রান্ত অনলাইন কোর্সটি সম্পন্ন করা।
- সুপারিশ: [উদাহরণ: ক্যাডার সেক্রেটারি তাকে নিয়মিত ফলোআপ করবেন এবং তার ব্যক্তিগত দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবেন। প্রয়োজনে ব্যক্তিগত পরামর্শ সেশনের আয়োজন করা যেতে পারে।]
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (
return (