সদস্য ম্যানেজমেন্ট: গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা

কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা
-
এই বাস্তবতা মেনে নিতে হবে যে অনেক মানুষ এলেও কাজ করার মানুষ কম থাকবে। বড় বড় ইউনিটেও হাতেগোনা কিছু মানুষই কাজ করে।
-
আপনার কাজ মানুষকে নিয়ে, তাই তাদের অন্তর থেকে ভালোবাসুন। তারা যেন এমনটা মনে না করে যে আপনি তাদের ইউনিটের কাজে ব্যবহার করছেন। বিস্তারিত দেখুন এই লেখায়- সামাজিক শক্তি অর্জনের জন্য মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করা
-
বিপদে তাদের পাশে থাকুন, খোঁজখবর রাখুন, মানসিক সমর্থন দিন এবং প্রয়োজনে আর্থিক সহায়তাও করুন। এমন সম্পর্ক তৈরি করুন যেন তারা আপনার কাছে কিছু না লুকায়।
-
নন-প্র্যাক্টিসিং বা জাহেল ব্যক্তিরা আপনার টার্গেট। তাদের তুচ্ছ-তাচ্ছিল্য না করে বিভিন্ন কাজে যুক্ত করুন। তবে মনে রাখবেন, ইউনিটের মূল নেতৃত্ব সবসময় প্র্যাক্টিসিং সদস্যদের হাতেই থাকবে।
-
ইগো পরিহার করে নিজের চেয়ে দ্বীনকে প্রাধান্য দিন। নেতা হিসেবে নিজেকে 'খাদেম' বা সেবক মনে করুন।
-
সদস্যদের কারো কাছ থেকে ব্যক্তিগত সুবিধা (যেমন: টাকা ধার) নেবেন না।
-
সদস্যদের মধ্যে বিবাদ হলে উভয় পক্ষের কথা শুনে তারপর সিদ্ধান্ত নিন। তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করুন।
-
সর্বোপরি, আবারও মনে করিয়ে দেওয়া হচ্ছে—নন-প্র্যাক্টিসিংদের বিভিন্ন কাজে যুক্ত করবেন, কিন্তু ইউনিটের নেতৃত্ব থাকবে প্র্যাক্টিসিং সদস্যদের হাতে।
ইউনিটকে টেকসইকরণ, সদস্য সংগ্রহন, সদস্যদের ধারাবাহিক উন্নয়ন ও বিকাশ সংক্রান্ত কৌশলগুলো বাস্তবায়ন করতে হলে প্রয়োজন একটি সুসংহত কর্মসূচী । পরবর্তী অংশে আমরা একটি কার্যকরী কর্মসূচীর রূপরেখা নিয়ে আলোচনা করব।
return (
return (
return (
return (
return (