Activism Lab

অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৭): নমুনা ফরম্যাট: রিপোর্ট ও মিটিং

এনামুল হোসাইন শাওন
এনামুল হোসাইন শাওন২০ মিনিট পড়া
সিরিজঅ্যাক্টিভিস্ট ম্যানুয়াল: অভ্যন্তরীণ ব্যবস্থাপনাপর্ব ৭/৮
  1. •অ্যাক্টিভিস্ট ম্যানুয়াল: অভ্যন্তরীণ ব্যবস্থাপনা
  2. ১.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (১): পরিকল্পনা
  3. ২.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (২): সদস্য ম্যানেজমেন্ট
  4. ৩.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৩): কর্মসূচি
  5. ৪.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৪): রিপোর্টিং ও মিটিং
  6. ৫.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৫): পাঠচক্র
  7. ৬.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৬): ফান্ড ম্যানেজমেন্ট
  8. ৭.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৭): নমুনা ফরম্যাট: রিপোর্ট ও মিটিং
  9. ৮.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৮): নমুনা ফরম্যাট: সদস্য ও পাঠচক্র
রিপোর্ট আর চার্টের কাগজপত্র

সদস্য ও ইউনিট রিপোর্টের নমুনা

বিশেষভাবে লক্ষ্য রাখুন

  • আমাদের দেওয়া ফরম্যাট হুবহু অনুসরণ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।
  • মূলভাব বুঝে নিজেদের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিতে পারেন।
  • রিপোর্টকে অতিরিক্ত জটিল বা বিস্তারিত বানিয়ে ফেলবেন না, যাতে রিপোর্ট মেইনটেইন করতে গিয়ে মূল কাজ করার দিকে মনোযোগ কমে যায়।
  • এমন মানসিকতা যেন তৈরি না হয় যে শুধু রিপোর্টে তোলার জন্যই কাজ করা হচ্ছে। এই বিষয়ে বিশেষ খেয়াল রাখুন।

সদস্যদের জন্য

প্রাথমিক অবস্থায় প্রথম কয়েকটি পয়েন্টের উপর রিপোর্ট নিয়ে সদস্যদের অভ্যস্থ করে এরপর সবগুলো পয়েন্টে রিপোর্ট নিতে পারেন ইনশা আল্লাহ।

ক। সদস্যদের ব্যক্তিগত সাপ্তাহিক রিপোর্ট ফরম্যাট (সদস্যরা নিজে পূরণ করে দায়িত্বশীলকে দেবেন)

  1. বিগত সপ্তাহে আমার জন্য বরাদ্দকৃত কাজের তালিকা:
    (পাঠচক্রের আপডেট অবশ্যই যুক্ত করতে হবে)
  2. সম্পাদিত কাজের তালিকা:
  3. অসম্পাদিত কাজের তালিকা:
  4. যে কারণে কাজ করতে পারিনি:
  5. বিগত সপ্তাহে আমার আমলের অবস্থা
    • কুরআন তিলাওয়াত -
    • পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতে আদায় -
    • নফল ইবাদাত/সিয়াম -
  6. ব্যক্তিগত স্বাস্থ্য ও উন্নয়ন
    • শারীরিক ব্যায়াম/ওয়ার্কআউট:
    • সেলফ-ডেভেলপমেন্ট/স্কিল শেখা:
      • আকীদা ও মানহাজ:
      • অ্যাক্টিভিজম:
      • লিডারশিপ ও ম্যানেজমেন্ট:
  7. অন্যান্য (যদি থাকে):

------------------

খ। সদস্যদের জন্য একটি বিস্তারিত মাসিক ব্যক্তিগত রিপোর্ট ফরম্যাট (সদস্যরা নিজে পূরণ করে দায়িত্বশীলকে দেবেন)

নাম: [সদস্যের নাম]

মাস: [যেমন: আগস্ট, ২০২৫]

১. মাসের শুরুতে নির্ধারিত প্রধান লক্ষ্য ও কাজের তালিকা

এই অংশে মাসের শুরুতে আপনি যেসব গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা করেছিলেন, সেগুলোর একটি অগ্রাধিকার-ভিত্তিক তালিকা তৈরি করুন-

  • [লক্ষ্য ১]
  • [লক্ষ্য ২]
  • [লক্ষ্য ৩]
  • [অন্যান্য লক্ষ্য]

২. মাসে সম্পাদিত প্রধান কাজের তালিকা

এই অংশে মাসের শেষে আপনার সম্পন্ন করা মূল কাজগুলোর তালিকা দিন। এগুলো ১ নং তালিকার সঙ্গে সম্পর্কযুক্ত-

  • [সম্পাদিত কাজ ১]
  • [সম্পাদিত কাজ ২]
  • [সম্পাদিত কাজ ৩]
  • [অন্যান্য সম্পাদিত কাজ]

৩. অসম্পাদিত / আংশিক সম্পাদিত কাজের তালিকা

এখানে সেই কাজগুলো উল্লেখ করুন যা আপনি এই মাসে শেষ করতে পারেননি বা আংশিকভাবে সম্পন্ন হয়েছে।

  • [অসম্পাদিত কাজ ১]
  • [অসম্পাদিত কাজ ২]
  • [আংশিক সম্পাদিত কাজ]

৪. অসম্পাদিত কাজের কারণ ও সম্ভাব্য সমাধান

এই অংশে কেন কাজগুলো অসমাপ্ত থেকে গেল, তার কারণগুলো বিশ্লেষণ করুন এবং ভবিষ্যতে এই সমস্যাগুলো এড়ানোর জন্য কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা লিখুন-

  • কারণ: [কারণ ১]
  • সমাধান: [সমাধান ১]
  • কারণ: [কারণ ২]
  • সমাধান: [সমাধান ২]

৫. মাসজুড়ে ব্যক্তিগত আমলের সারসংক্ষেপ

এই অংশে আপনার ব্যক্তিগত আমলের একটি সংক্ষিপ্ত বিবরণ দিন-

  • কুরআন তিলাওয়াত: [গড়/মোট পারা]
  • পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতে আদায়: [শতাংশ/গড় দিন]
  • নফল ইবাদাত/সিয়াম: [দিন সংখ্যা]

৬. ব্যক্তিগত স্বাস্থ্য ও উন্নয়ন

ব্যক্তিগত উন্নয়ন এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো এখানে তুলে ধরুন।

  • শারীরিক ব্যায়াম/ওয়ার্কআউট: [গড় দিন/সময়]
  • সেলফ-ডেভেলপমেন্ট/স্কিল শেখা:
    • আকীদা ও মানহাজ: [সম্পাদিত কাজ বা শেখা বিষয়]
    • অ্যাক্টিভিজম: [সম্পাদিত কাজ বা শেখা বিষয়]
    • লিডারশিপ ও ম্যানেজমেন্ট: [সম্পাদিত কাজ বা শেখা বিষয়]

৭. মাসের বিশেষ সাফল্য / শেখা বিষয়

মাসে আপনার ব্যক্তিগত বা কাজের ক্ষেত্রে কোনো বিশেষ অর্জন বা গুরুত্বপূর্ণ কোনো শিক্ষা থাকলে তা এখানে উল্লেখ করুন।

  • [বিশেষ সাফল্য ১]
  • [বিশেষ সাফল্য ২]

৮. চ্যালেঞ্জ ও উন্নয়নের সুযোগ

এই মাসে আপনি যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং আপনার উন্নয়নের জন্য কী কী সুযোগ রয়েছে, তা এখানে বর্ণনা করুন।

  • চ্যালেঞ্জ: [চ্যালেঞ্জ ১]
  • উন্নয়নের সুযোগ: [উন্নয়নের সুযোগ ১]
  • চ্যালেঞ্জ: [চ্যালেঞ্জ ২]
  • উন্নয়নের সুযোগ: [উন্নয়নের সুযোগ ২]

৯. অন্যান্য মন্তব্য / পর্যবেক্ষণ

অন্য কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য বা পর্যবেক্ষণ যা উপরের অংশে অন্তর্ভুক্ত করা হয়নি, তা এখানে লিখুন।

  • [মন্তব্য/পর্যবেক্ষণ]

--------------

ইউনিটের জন্য

ক। সাপ্তাহিক ইউনিট রিপোর্ট: (ইউনিট লিডার পূরণ করবেন)

এখানে আপনার সাপ্তাহিক ইউনিট রিপোর্টের জন্য একটি পূর্ণাঙ্গ নমুনা দেওয়া হলো। আপনি এটি ব্যবহার করে যেকোনো সপ্তাহের কাজের অগ্রগতি ও ফলাফল খুব সহজে তুলে ধরতে পারবেন।

সাপ্তাহিক ইউনিট রিপোর্ট: [সপ্তাহের তারিখ]

১. পাঠচক্রের রিপোর্ট

  • সদস্যদের জন্য:
    • নির্ধারিত পাঠচক্র: [মোট সংখ্যা]টি।
    • সম্পাদিত পাঠচক্র: [সম্পাদিত সংখ্যা]টি।
    • [বিষয়বস্তু] –
    • উপস্থিতি: [সংখ্যা] জন।
    • অনুপস্থিতি: [সংখ্যা] জন।
  • টার্গেটেড অডিয়েন্সদের জন্য:
    • নির্ধারিত পাঠচক্র: [মোট সংখ্যা]টি।
    • সম্পাদিত পাঠচক্র: [সম্পাদিত সংখ্যা]টি।
    • [বিষয়বস্তু] (যেমন: ষোলো) -
    • উপস্থিতি: [সংখ্যা] জন।
    • অনুপস্থিতি: [সংখ্যা] জন।

২. সদস্যদের ব্যক্তিগত রিপোর্ট চেক করা সংক্রান্ত

  • মোট সদস্য: [মোট সদস্য সংখ্যা] জন।
  • রিপোর্ট জমা দিয়েছেন: [রিপোর্ট জমাদানকারী সদস্য সংখ্যা] জন।
  • চেক করা হয়েছে: [চেক করা রিপোর্টের সংখ্যা]টি।
  • মন্তব্য: [যেসব সদস্য রিপোর্ট জমা দেয়নি তাদের সাথে ফলোআপের জন্য একটি সংক্ষিপ্ত মন্তব্য।]

৩. ওয়ান-টু-ওয়ান দাওয়াহ

  • লক্ষ্যমাত্রা: [আপনার পরিকল্পনার সাপ্তাহিক লক্ষ্যমাত্রা, যেমন: ২ জন] জন।
  • সম্পাদিত: [সম্পাদিত সংখ্যা] জন।
  • ফলাফল: [যেমন: ২ জন নতুন আগ্রহী মুয়াফিক যুক্ত হয়েছে।]

৪. নির্ধারিত টিম মিটিং আয়োজন সংক্রান্ত

  • নির্ধারিত মিটিং: [১টি]
  • অনুষ্ঠিত মিটিং: [১টি]
  • উপস্থিতি: [উপস্থিত সদস্য সংখ্যা] জন। [অনুপস্থিত সদস্য সংখ্যা] জন।
  • আলোচিত বিষয়: [যেমন: বিগত সপ্তাহের কাজের পর্যালোচনা, আগামী সপ্তাহের পরিকল্পনা, নতুন সদস্যদের দায়িত্ব বন্টন ইত্যাদি।]

৫. আড্ডা/সভা আয়োজন সংক্রান্ত

  • নির্ধারিত আড্ডা/সভা: [১টি]
  • অনুষ্ঠিত আড্ডা/সভা: [১টি]
  • উপস্থিতি: [উপস্থিত সদস্য সংখ্যা] জন। [অনুপস্থিত সদস্য সংখ্যা] জন।
  • মন্তব্য: [যেমন: আড্ডাটি বেশ ফলপ্রসূ ছিল এবং নতুন সদস্যরা এতে স্বাচ্ছন্দ্য বোধ করেছে।]

৬. ফান্ডরাইজিং

  • ডোনার মিটিং: [সংখ্যা] জন ডোনারের সাথে মিটিং করা হয়েছে।
  • নির্ধারিত টার্গেট: [লক্ষ্যমাত্রা] টাকা।
  • সংগৃহীত ফান্ড: [পরিমাণ] টাকা।
  • মন্তব্য: [যেমন: লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে।]

৭. নির্ধারিত ক্যাম্পেইন আয়োজন সংক্রান্ত

  • নির্ধারিত ক্যাম্পেইন: [১টি]
  • অনুষ্ঠিত ক্যাম্পেইন: [১টি]
  • ক্যাম্পেইনের নাম: [ক্যাম্পেইনের নাম]
  • সফলতা ও ইনকুয়েস্ট: [ক্যাম্পেইনের সফলত ও ইনকুয়েস্টের একটি সংক্ষিপ্ত বর্ণনা।]

৮. কোনো কাজ সম্পাদিত না হলে তার কারণ

(যদি কোনো কাজ নির্ধারিত থাকলেও করা না হয়ে থাকে, তাহলে এখানে তার কারণ উল্লেখ করুন। যেমন: বৃষ্টির কারণে নির্ধারিত ক্যাম্পেইনটি স্থগিত করা হয়েছে।)

সামগ্রিক মূল্যায়ন:

এই সপ্তাহে আমাদের কাজের সামগ্রিক অগ্রগতি ছিল [সন্তোষজনক/অসন্তোষজনক]। [এখানে এই সপ্তাহের প্রধান সাফল্য বা ব্যর্থতা নিয়ে একটি সংক্ষিপ্ত মূল্যায়ন লিখুন।] আগামী সপ্তাহে আমাদের প্রধান ফোকাস হবে [যেমন: ব্যক্তিগত আমল ও টার্গেটেড দাওয়াহর ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া।]

-------------

খ। মাসিক ইউনিট রিপোর্ট

এখানে আপনার মাসিক ইউনিট রিপোর্টের জন্য একটি নমুনা দেওয়া হলো। এটি ব্যবহার করে আপনি মাসিক কার্যক্রমের একটি বিস্তারিত ও সুসংগঠিত চিত্র তুলে ধরতে পারবেন।

মাসিক ইউনিট রিপোর্ট: [মাসের নাম, সাল]

১. নির্ধারিত ক্যাম্পেইন আয়োজন সংক্রান্ত

  • নির্ধারিত ক্যাম্পেইন: [সংখ্যা]টি। [২টি: ১টি সমাজসেবামূলক ও ১টি সচেতনতামূলক]
  • সম্পাদিত ক্যাম্পেইন: [সংখ্যা]টি।
  • বিস্তারিত:
    • ক্যাম্পেইন ১: [ক্যাম্পেইনের নাম] - [সফলতার সংক্ষিপ্ত বর্ণনা, যেমন: "সচেতনতামূলক লিফলেট বিতরণের মাধ্যমে ১৫০ জনের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে, ২ জন আসক্তি থেকে ফিরে এসেছেন,১০ জন নতুন রিক্রুটমেন্ট পাওয়া গিয়েছে।"]।
    • ক্যাম্পেইন ২: [ক্যাম্পেইনের নাম] - [ফলাফলের বর্ণনা, যেমন: "১০ জন দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে, ঝিলপাড় বস্তির অধিবাসীদের কাছে ইউনিটের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।"]

২. নির্ধারিত ও সম্পাদিত পাঠচক্রের সংখ্যা

  • নির্ধারিত পাঠচক্র: [মোট সংখ্যা (৮ টি, সদস্যদের জন্য ৪ টি, টার্গেটেড অডিয়েন্সদের জন্য ৪)]টি।
  • সম্পাদিত পাঠচক্র: [সম্পাদিত সংখ্যা]টি।
  • উপস্থিতির হার: [মোট উপস্থিতির গড় শতাংশ] %।
  • মন্তব্য: [যেমন: "পাঠচক্রগুলো সদস্যদের মানোন্নয়নে বেশ কার্যকর ভূমিকা রাখছে।"]

৩. নির্ধারিত সাপ্তাহিক টিম মিটিং আয়োজন সংক্রান্ত

  • নির্ধারিত মিটিং: [মোট সংখ্যা (৪)]টি।
  • অনুষ্ঠিত মিটিং: [অনুষ্ঠিত সংখ্যা]টি।
  • উপস্থিতি: [মোট উপস্থিতির গড় শতাংশ] %।
  • মন্তব্য: [যেমন: "সবগুলো মিটিং সময়মতো অনুষ্ঠিত হয়েছে এবং সকল সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।"]

৪. আড্ডা/সভা ও মাসিক মজলিশ আয়োজন সংক্রান্ত

  • নির্ধারিত আড্ডা/সভা: [মোট সংখ্যা (৪)]টি।
  • অনুষ্ঠিত আড্ডা/সভা: [অনুষ্ঠিত সংখ্যা]টি।
  • উপস্থিতি: [মোট উপস্থিতির গড় শতাংশ] %।
  • মন্তব্য: [যেমন: "আড্ডাগুলো সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে সাহায্য করেছে। নাসিম ও রাসেল পারস্পরিক মনোমালিন্য ভুলে একসাথে স্বাচ্ছন্দ্যে কাজ করছে। "]
  • নির্ধারিত মাসিক মজলিশ: [১টি]
  • আলোচনার বিষয়বস্তু: [সংক্ষেপে লেখুন। যেমন- নবীদের মানহাজ,]
  • অনুষ্ঠিত মাসিক মজলিশ: [অনুষ্ঠিত সংখ্যা]টি।
  • উপস্থিতি: [মোট উপস্থিতির গড় শতাংশ] %।
  • সদস্যদের প্রতিক্রিয়া ও ফলাফল: [সদস্যদের প্রতিক্রিয়া ও ফলাফলের সংক্ষিপ্ত বর্ণনা]।
  • পরিকল্পনা ও মন্তব্য: [যেমন: " সদস্যদের উপস্থিতির হার বাড়ানোর জন্য মজলিশ শেষে পরীক্ষা ও পুষ্কারের ব্যবস্থা রাখা, "]

৫. নির্ধারিত টার্গেটেড ওয়ান-টু-ওয়ান দাওয়াহ সম্পাদন সংক্রান্ত

  • নির্ধারিত টার্গেট: [টার্গেটকৃত ব্যক্তির সংখ্যা (২৫)] জন।
  • সম্পাদিত দাওয়াহ: [দাওয়াহ সম্পন্ন হয়েছে এমন ব্যক্তির সংখ্যা] জন।
  • ফলাফল: [যেমন: "দাওয়াহর ফলে ৫ জন নতুন আগ্রহী মুয়াফিক যুক্ত হয়েছে যা লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম। দাওয়ার ব্যাপারে দায়িত্বশীল ভাইদের সাথে বসে এ ব্যাপারে মিটিং করতে হবে"]

৬. রিক্রুটমেন্ট টার্গেট পূরণ সংক্রান্ত

  • মাসিক টার্গেট: [সংখ্যা (৪০-৪২)] জন।
  • রিক্রুটমেন্ট হয়েছে: [সংখ্যা] জন।
  • মন্তব্য: [যেমন: "লক্ষ্যমাত্রা অনুযায়ী রিক্রুটমেন্ট হয়েছে, তবে আগামী মাসে সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। মোট রিক্রুটমেন্টের ৭০ শতাংশ এসেছে অনিক ভাইয়ের হাত ধরে। অনিক ভাইয়ের বিকল্প ২/৩ জন ভাইকে প্রস্তুত করতে হবে যেন ইউনিট অনিক ভাইয়ের উপর অতি নির্ভরশীল না হয়ে পড়ে।"]

৭. ডোনার টার্গেট পূরণ সংক্রান্ত

  • টার্গেট: [লক্ষ্যমাত্রা] জন, [লক্ষ্যমাত্রা ( যেমন ২০,০০)] টাকা।
  • অর্জিত: [ডোনারের সংখ্যা] জন, [সংগৃহীত পরিমাণ] টাকা।
  • মন্তব্য: [যেমন: "ডোনার টার্গেট সফলভাবে পূরণ করা যায়নি। ফান্ড সংগ্রহের পদ্ধতিগুলো পুনরায় বিবেচনা করতে হবে।সফলতার রিপোর্ট সুন্দরভাবে ডিজাইন করতে হবে"]

৮. সদস্যদের মানোন্নয়ন সংক্রান্ত

  • আয়োজিত কার্যক্রম: [যেমন: "একটি সেলফ-ডেভেলপমেন্ট ওয়ার্কশপ (টাইম ম্যানেজমেন্ট ) আয়োজন করা হয়েছে। "]।
  • উপস্থিতি: মোট সদস্যের [সংখ্যা] %
  • সদস্যদের প্রতিক্রিয়া ও ফলাফল: [সদস্যদের প্রতিক্রিয়া ও ফলাফলের সংক্ষিপ্ত বর্ণনা। যেমন- ৫ জন ভাইয়ের টাইম ম্যানেজমেন্ট সমস্যার সমাধান হয়েছে। তারা আরো ভালোভাবে কাজ করতে পারছেন]।
  • পরিকল্পনা: [যেমন: "আগামী মাসে একটি পাবলিক স্পিকিং সেশন আয়োজনের পরিকল্পনা আছে।"]

৯. আয়-ব্যয় সংক্রান্ত

  • মোট আয়: [মোট সংগৃহীত আয়] টাকা।
  • মোট ব্যয়: [মোট খরচ] টাকা।
  • হাতে অবশিষ্ট ফান্ড: [অবশিষ্ট পরিমাণ] টাকা।
  • মন্তব্য: [যেমন: "হিসাব-নিকাশে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। সামনের মাসে ক্যাম্পেইনে খরচ বাড়বে। ফান্ড সংগ্রহের পরিমান বাড়াতে হবে। অর্থ অপচয়ের কারণে অমুক ভাইকে তিরস্কার করা হয়েছে"]

১০. সম্মিলিত রাতের ইবাদত সংক্রান্ত

  • আয়োজিত ইবাদত: [আয়োজিত সংখ্যা] বার।
  • উপস্থিতি: [উপস্থিতির সংখ্যা] জন।
  • মন্তব্য: [যেমন: "এই আয়োজন সদস্যদের আত্মিক বিকাশে সাহায্য করেছে। নিয়মিত কুরআন তিলাওয়াত করত না এমন ১০ জন সদস্য নিয়মিত কুরআন তিলাওয়াত করা শুরু করেছেন"]

১১. নতুন ইউনিট

  • টার্গেট: [সংখ্যা] টি ইউনিট ,
  • অর্জন: [সংখ্যা] টি ইউনিট
  • মন্তব্য: [যেমন: "নতুন ইউনিট খোলার স্থান নির্বাচন করা হয়েছে। ইউনিট পরিচালনার জন্য ১ জন অ্যাক্টিভিস্ট ও ২ জন মুন্তাসিব ভাইকে প্রস্তুত করা হয়েছে। "]

১২. কোনো কাজ সম্পাদিত না হলে তার কারণ

[এখানে এই মাসে নির্ধারিত কোনো কাজ যদি সম্পন্ন না হয়ে থাকে, তাহলে তার কারণ উল্লেখ করুন। যেমন: "অনিবার্য কারণে একটি নির্ধারিত টিম মিটিং বাতিল করা হয়েছে।"]

সামগ্রিক মূল্যায়ন:

এই মাসে আমাদের ইউনিটের সামগ্রিক কার্যক্রম [সন্তোষজনক/অসন্তোষজনক] ছিল। আগামী মাসে আমরা [পরিকল্পনার পরবর্তী লক্ষ্য] এর দিকে মনোযোগ দেব।

গ। ত্রৈমাসিক ইউনিট রিপোর্ট: [ত্রৈমাসিকের নাম, সাল]

১. মাসিক রিপোর্টের মূল পয়েন্টগুলো

  • ক্যাম্পেইন: এই ত্রৈমাসিকে নির্ধারিত [মোট সংখ্যা-(৬)]টি ক্যাম্পেইনের মধ্যে [সম্পাদিত সংখ্যা]টি সফলভাবে সম্পন্ন হয়েছে।
  • পাঠচক্র: নির্ধারিত [মোট সংখ্যা]টি পাঠচক্রের মধ্যে [সম্পাদিত সংখ্যা]টি সম্পন্ন হয়েছে।
  • মাসিক মজলিশ: নির্ধারিত [মোট সংখ্যা (৩)]টি মাসিক মজলিশের মধ্যে [সম্পাদিত সংখ্যা]টি সম্পন্ন হয়েছে।
  • টিম মিটিং: এই ত্রৈমাসিকে [মোট সংখ্যা (১২)]টি নির্ধারিত টিম মিটিং এর মধ্যে [সম্পাদিত সংখ্যা]টি সফলভাবে সম্পন্ন হয়েছে।
  • আড্ডা/সভা: এই ত্রৈমাসিকে [মোট সংখ্যা (১২)]টি নির্ধারিত আড্ডা/সভার এর মধ্যে [সম্পাদিত সংখ্যা]টি সফলভাবে সম্পন্ন হয়েছে।
  • ওয়ান-টু-ওয়ান দাওয়াহ: [টার্গেটকৃত ব্যক্তির সংখ্যা (৫০)] জনের মধ্যে [সম্পাদিত সংখ্যা] জনের সাথে দাওয়াহ কার্যক্রম সম্পন্ন হয়েছে, যার ফলে [নতুন মুয়াফিকের সংখ্যা] জন নতুন মুয়াফিক যুক্ত হয়েছে।
  • রিক্রুটমেন্ট: রিক্রুটমেন্টের লক্ষ্যমাত্রা ছিল [লক্ষ্যমাত্রা (১০০)] জন, যার বিপরীতে [রিক্রুটমেন্টের সংখ্যা] জন রিক্রুট হয়েছে।
  • নতুন ইউনিট: লক্ষ্য [১]টি, খোলা হয়েছে [সংখ্যা]টি।
  • ডোনার টার্গেট: লক্ষ্যমাত্রা ছিল [লক্ষ্যমাত্রা (২৫)] জন এবং [লক্ষ্যমাত্রা (৫০,০০০)] টাকা। এর বিপরীতে [অর্জিত ডোনার সংখ্যা] জন ডোনারের মাধ্যমে [সংগৃহীত পরিমাণ] টাকা সংগৃহীত হয়েছে।
  • সদস্যদের মানোন্নয়ন: লক্ষ্য [৬] জন, অর্জিত [সংখ্যা] জন।
  • আয়-ব্যয়: মোট আয় [মোট আয়] টাকা এবং মোট ব্যয় [মোট ব্যয়] টাকা। হাতে অবশিষ্ট ফান্ড রয়েছে [অবশিষ্ট ফান্ড] টাকা।
  • সম্মিলিত রাতের ইবাদত: এই ত্রৈমাসিকে [সংখ্যা (৩)] বার সম্মিলিত রাতের ইবাদত অনুষ্ঠিত হয়েছে।
  • কাজ সম্পন্ন না হওয়ার কারণ: [যেসব কাজ সম্পন্ন হয়নি, তার কারণগুলো উল্লেখ করুন।]

২. নির্ধারিত ও সম্পাদিত ওয়ার্কশপ/সেমিনার সংক্রান্ত

  • নির্ধারিত ওয়ার্কশপ/সেমিনার: [সংখ্যা(১)]টি।
  • সম্পাদিত ওয়ার্কশপ/সেমিনার: [সংখ্যা]টি।
  • বিষয়বস্তু: [যেমন: পাবলিক স্পিকিং, লিডারশিপ বা লাইফ স্কিলস]।
  • উপস্থিতি: [উপস্থিত সদস্য ও অডিয়েন্সের সংখ্যা] জন।
  • ফলাফল: [ওয়ার্কশপ/সেমিনারের ফলাফল ও প্রভাব]

যেমন-

  • এই ওয়ার্কশপটি অংশগ্রহণকারীদের মধ্যে পাবলিক স্পিকিং এবং লিডারশিপ দক্ষতার উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়েছে।
  • আত্মবিশ্বাস বৃদ্ধি: অংশগ্রহণকারীদের মধ্যে ১০ জন জনসমক্ষে কথা বলার ভয় পুরোপুরি কাটিয়ে উঠতে পেরেছে এবং তাদের আত্মবিশ্বাস বেড়েছে। ১০ জন লিফলেট বিতরণের সময় অভিভাবকদের সঙ্গে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেছেন।
  • যোগাযোগ দক্ষতা: তারা কার্যকরভাবে নিজেদের ভাবনা ও বক্তব্য প্রকাশ করার কৌশল শিখেছে, যা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাহায্য করছে। দায়িত্বশীলদের রিপোর্টিং এর কাজ অনেক সহজ হয়ে গিয়েছে।
  • নেতৃত্বের গুণাবলি: ওয়ার্কশপে নেতৃত্ব সংক্রান্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের নেতৃত্বের গুণাবলি সম্পর্কে সচেতন হয়েছে এবং কীভাবে একটি দল পরিচালনা করতে হয়, তা জানতে পেরেছে। ৫ জনকে বিভিন্ন সাবইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে তাঁদের পারফরম্যান্স সন্তোষজঙ্ক।

৩. প্রতিযোগিতামূলক আয়োজন সংক্রান্ত

  • আয়োজিত প্রতিযোগিতা: [সংখ্যা]টি।
  • ধরন: [যেমন: কুইজ প্রতিযোগিতা বা ক্রীড়া টুর্নামেন্ট]।
  • উপস্থিতি: [উপস্থিতির সংখ্যা] জন।
  • ফলাফল: [প্রতিযোগিতার ফলাফল ও এর মাধ্যমে অর্জিত সাফল্য যেমন-
  • বিদ্যালয়ের অনুমতি ও শিক্ষকদের সাথে সম্পর্ক: প্রতিযোগিতার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছিল এবং এতে ১০ জন শিক্ষকের সাথে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। শিক্ষকরাও এই ধরনের গঠনমূলক কার্যক্রমে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন।
  • মুয়াফিক প্রাপ্তি: এই প্রতিযোগিতার মাধ্যমে ১০ জন নতুন সদস্যকে ইউনিটের কার্যক্রমে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে।
  • অভিভাবকদের সাথে সম্পর্ক: অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৩০ জন অভিভাবকের সাথে একটি ইতিবাচক সম্পর্ক তৈরি হয়েছে। তারা সন্তানেরা এমন কার্যক্রমে যুক্ত থাকায় সন্তোষ প্রকাশ করেছেন।
  • ডোনার বৃদ্ধি: কার্যক্রম পরিচালনার জন্য ৫ জন নতুন ডোনার পাওয়া গেছে, যারা নিয়মিত আর্থিক সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
  • সার্বিক সাফল্য: এই আয়োজনটি কেবল প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি সমাজের সঙ্গে ইউনিটের সম্পর্ক বৃদ্ধি, নতুন সদস্য সংগ্রহ এবং আর্থিক সহায়তার ভিত্তি তৈরি করেছে।

৪. মসজিদভিত্তিক ক্যাম্পেইন সংক্রান্ত

  • আয়োজিত ক্যাম্পেইন: [সংখ্যা]টি।
  • ক্যাম্পেইনের নাম: [যেমন: রক্তদান কর্মসূচি বা পথশিশুদের শিক্ষা কার্যক্রম]।
  • ফলাফল: [ক্যাম্পেইনের মাধ্যমে সমাজের ওপর ইতিবাচক প্রভাবের সংক্ষিপ্ত বর্ণনা যেমন- ]।

যেমন-

  • ফজর ক্যাম্পেইন: এই ক্যাম্পেইনের মাধ্যমে ফজরের জামাতে মুসল্লীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটি মুসল্লীদের মধ্যে নিয়মিত জামাতে নামাজ আদায়ের আগ্রহ সৃষ্টি করেছে এবং মসজিদের সাথে তাদের সম্পর্ক আরও গভীর করেছে।
  • বয়স্ক শিক্ষা কার্যক্রম: সমাজের নিরক্ষর বয়স্কদের জন্য এই কার্যক্রম শুরু করা হয়েছে। এতে প্রাথমিক পড়া ও লেখার দক্ষতা শেখানো হচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনে সহায়ক হবে। এই কার্যক্রম সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা প্রমাণ করে এবং অন্যদের মধ্যে শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ায়।
  • মুয়াফিক প্রাপ্তি: ফজরের ক্যাম্পেইনের মাধ্যমে ১০ জন নতুন সদস্য কার্যক্রমে যুক্ত হয়েছে।
  • মসজিদ কমিটি ও বয়স্কদের সাথে সম্পর্ক: বয়স্ক শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া ২০ জন ব্যক্তির সাথে ইতিবাচক সম্পর্ক তৈরি হয়েছে। মজসিদ কমিটির সদস্যরাও আমাদের কার্যক্রম খুবই পছন্দ করেছেন। মসজিদের লাইব্রেরিতে বসে পাঠচক্র করার অনুমতি দিয়েছেন।
  • ডোনার প্রাপ্তি: ক্যাম্পেইনের কার্যক্রমে মুগ্ধ হয়ে ৫ জন নতুন ডোনার আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।
  • পাঠচক্র শুরু: এই কার্যক্রমের সফলতার ফলস্বরূপ ২টি নতুন পাঠচক্র শুরু করা সম্ভব হয়েছে।

৫. এই তিন মাসের উল্লেখযোগ্য সফলতা সংক্রান্ত রিপোর্ট

  • ক্যাম্পেইন, ওয়ার্কশপ, সেমিনার, পাঠচক্রের ফলাফল: (নিজেদের প্রয়োজনমত বিস্তারিত লেখুন )
    • ক্যাম্পেইন: এই ত্রৈমাসিকের সবচেয়ে সফল ক্যাম্পেইন ছিল '[ক্যাম্পেইনের নাম]', যার মাধ্যমে [ফলাফল] অর্জন করা গেছে। এর পাশাপাশি, ১০ জন স্থানীয় প্রভাবশালী মানুষ আমাদের সমর্থন দিয়েছেন এবং স্কুলে ক্যাম্পেইন করার অনুমতি পাওয়া গিয়েছে। মসজিদ কমিটি আমাদের কারযক্রমে খুশি হয়ে লাইব্রেরিতে পাঠচক্র করার অনুমতি দিয়েছে...
    • পাঠচক্র: নিয়মিত পাঠচক্রের মাধ্যমে সদস্যদের জ্ঞানের গভীরতা বেড়েছে এবং তারা ইসলামি বিষয়ে আরও স্বাচ্ছন্দ্য বোধ করছে। ৫ জন সদস্য এখন নিজে নিজে ক্যাম্পেইন পরিকল্পনা ও পরিচালনা করতে পারছে, যা আমাদের ভবিষ্যৎ কার্যক্রমের জন্য একটি বড় অর্জন।......
  • প্রাপ্ত ফিডব্যাক: [সদস্য ও অংশগ্রহণকারীদের কাছ থেকে পাওয়া ইতিবাচক বা নেতিবাচক ফিডব্যাক]।
  • অর্জন বা জয়: [ত্রৈমাসিকে অর্জিত সবচেয়ে বড় সাফল্য বা অর্জন, যেমন: "এই তিন মাসে আমাদের ইউনিট সবচেয়ে বেশি নতুন সদস্য রিক্রুট করেছে।"]
  • আয়-ব্যয়: [তিন মাসের মোট আয় ও ব্যয়ের একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ এবং আর্থিক স্বনির্ভরতা সংক্রান্ত মন্তব্য]।

সামগ্রিক মূল্যায়ন:

এই ত্রৈমাসিকে আমাদের ইউনিটের কার্যক্রম ছিল অত্যন্ত সফল ও ফলপ্রসূ। পরিকল্পনা অনুযায়ী সব ধরনের কাজ সময়মতো সম্পন্ন হয়েছে। আমরা আমাদের লক্ষ্যমাত্রার [শতকরা হার]% অর্জন করতে সক্ষম হয়েছি। তবে, [যেসব দুর্বলতা ছিল, তা উল্লেখ করুন, যেমন: "কিছু ক্ষেত্রে বাজেট ব্যবস্থাপনার আরও উন্নতি করা প্রয়োজন।" ] আগামী ত্রৈমাসিকে আমরা [পরবর্তী লক্ষ্য] এর দিকে মনোযোগ দেব।

-----------------

ঘ। ষাণ্মাসিক ইউনিট রিপোর্ট: [তারিখ]

এখানে আপনার ইউনিটের জন্য একটি ষাণ্মাসিক (ছয় মাসের) রিপোর্টের নমুনা দেওয়া হলো। এই প্রতিবেদনটি দুটি ত্রৈমাসিক রিপোর্টের সারসংক্ষেপ এবং অন্যান্য ষাণ্মাসিক কার্যক্রমের তথ্য একত্রিত করে তৈরি করা হয়েছে।

সংক্ষিপ্ত ষাণ্মাসিক রিপোর্ট: [জানুয়ারি – জুন,২০২৫]

  • ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা [১২]টি, সম্পাদিত/অর্জিত [৬]টি
  • ডোনার: লক্ষ্যমাত্রা [৫০] জন, সম্পাদিত/অর্জিত [৪০] জন
  • ফান্ড: লক্ষ্যমাত্রা [১,০০,০০০] টাকা, সম্পাদিত/অর্জিত [৮০,০০০] টাকা
  • সদস্য: লক্ষ্যমাত্রা [২৫০] জন, সম্পাদিত/অর্জিত [২০০] জন
  • ওয়ান-টু-ওয়ান দাওয়াহ: লক্ষ্যমাত্রা [১৫০] জন, সম্পাদিত/অর্জিত [১০০] জন
  • অ্যাক্টিভিস্ট: লক্ষ্যমাত্রা [১২] জন, সম্পাদিত/অর্জিত [১০] জন
  • ইউনিট: লক্ষ্যমাত্রা [২]টি, সম্পাদিত/অর্জিত [১]টি
  • ইভেন্ট: ১টি স্পোর্টস টুর্নামেন্ট ও ১টি ট্যুর, উভয়ই সফলভাবে সম্পন্ন হয়েছে।
  • আর্থিক অবস্থা: মোট আয়: [পরিমাণ] টাকা। মোট ব্যয়: [পরিমাণ] টাকা।

বিস্তারিত ভার্সন

১. দুটি ত্রৈমাসিক রিপোর্টের সারসংক্ষেপ

  • প্রথম ত্রৈমাসিক:
    • প্রধান সাফল্য: এই সময়ে আমরা [প্রধান সাফল্য, যেমন: "৫ জন নতুন মুয়াফিক রিক্রুট করেছি",১ টা ইউনিট খুলেছি ইত্যাদি]।
      1. [সাফল্য ১]
      2. [সাফল্য ২]
      3. [সাফল্য ৩]
    • গুরুত্বপূর্ণ অর্জন: [উল্লেখযোগ্য অর্জন, যেমন: "১০ জন স্থানীয় প্রভাবশালী ব্যক্তির সমর্থন লাভ"]।
      1. [অর্জন ১]
      2. [অর্জন ২]
      3. [অর্জন ৩]
    • আর্থিক অবস্থা: আয় ছিল [পরিমাণ] টাকা এবং ব্যয় ছিল [পরিমাণ] টাকা।
  • দ্বিতীয় ত্রৈমাসিক:
    • প্রধান সাফল্য: এই ত্রৈমাসিকে আমরা [প্রধান সাফল্য, যেমন: "স্কুলে ক্যাম্পেইন করার অনুমতি পেয়েছি এবং একটি সফল সেমিনার আয়োজন করেছি"]।
      1. [সাফল্য ১]
      2. [সাফল্য ২]
      3. [সাফল্য ৩]
    • গুরুত্বপূর্ণ অর্জন: [উল্লেখযোগ্য অর্জন, যেমন: "৫ জন সদস্য এখন নিজে নিজে ক্যাম্পেইন পরিচালনা করতে পারছে"]।
      1. [অর্জন ১]
      2. [অর্জন ২]
      3. [অর্জন ৩]
    • আর্থিক অবস্থা: আয় ছিল [পরিমাণ] টাকা এবং ব্যয় ছিল [পরিমাণ] টাকা।

২. নির্ধারিত ও সম্পাদিত স্পোর্টস টুর্নামেন্ট সংক্রান্ত

  • নির্ধারিত স্পোর্টস টুর্নামেন্ট: [সংখ্যা]টি।
  • সম্পাদিত স্পোর্টস টুর্নামেন্ট: [সংখ্যা]টি।
  • ফলাফল: [টুর্নামেন্টের ফলাফল ও এর মাধ্যমে অর্জিত সাফল্য, যেমন: "সদস্যদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়েছে এবং[সংখ্যা] নতুন রিক্রুটমেন্টের সুযোগ তৈরি হয়েছে, [সংখ্যা] জন স্থানীয় মানুষদের সাথে সুসম্পর্ক তৈরি হয়েছে ইত্যাদি"]।
  • মন্তব্য: [যেমন শারীরিক ও মানসিক সুস্থতার ওপর এর প্রভাব]।

৩. নির্ধারিত ও সম্পাদিত সফর সংক্রান্ত

  • নির্ধারিত সফর: [সংখ্যা]টি।
  • সম্পাদিত সফর: [সংখ্যা]টি।
  • গন্তব্য: [সফরের স্থান]।
  • ফলাফল: [সফরের মাধ্যমে অর্জিত লক্ষ্য, যেমন: "সদস্যদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে এবং তারা নতুন অভিজ্ঞতা লাভ করেছে, [সংখ্যা] নতুন রিক্রুটমেন্টের সুযোগ তৈরি হয়েছে " ইত্যাদি]।
  • মন্তব্য: [শরিয়াহ মেনে চলার ব্যাপারে নেওয়া পদক্ষেপ]।

৪. আয়-ব্যয় সংক্রান্ত

  • মোট আয়: [দুটি ত্রৈমাসিকের মোট আয়, যেমন: "প্রথম ত্রৈমাসিকের [পরিমাণ] টাকা + দ্বিতীয় ত্রৈমাসিকের [পরিমাণ] টাকা = মোট [মোট আয়] টাকা"]।
  • মোট ব্যয়: [দুটি ত্রৈমাসিকের মোট ব্যয়, যেমন: "প্রথম ত্রৈমাসিকের [পরিমাণ] টাকা + দ্বিতীয় ত্রৈমাসিকের [পরিমাণ] টাকা = মোট [মোট ব্যয়] টাকা"]।
  • হাতে অবশিষ্ট ফান্ড: [মোট আয় - মোট ব্যয় = অবশিষ্ট পরিমাণ]।
  • মন্তব্য: [আর্থিক অবস্থা ও ভবিষ্যতের পরিকল্পনা সংক্রান্ত মন্তব্য]।

৫. দুর্বলতা সমূহ ও সম্ভাব্য সমাধান

উদাহরণ - এই ষাণ্মাসিক রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে, আমাদের কিছু ক্ষেত্রে আরও উন্নতির সুযোগ রয়েছে।

দুর্বলতা সমূহ

  • লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া: আমাদের কিছু লক্ষ্যমাত্রা, যেমন: ক্যাম্পেইন, ডোনার, ফান্ড এবং সদস্য সংগ্রহের লক্ষ্য সম্পূর্ণভাবে অর্জিত হয়নি।
  • সদস্যদের অংশগ্রহণ: সকল সদস্যকে সকল কার্যক্রমে সমানভাবে সম্পৃক্ত করা যায়নি।
  • প্রচার ও জনসংযোগ: আমাদের কার্যক্রমের খবর আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রচারের মাধ্যমগুলোকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

সম্ভাব্য সমাধান

  • পরিকল্পনার পুনর্বিবেচনা: আমরা বাস্তবতার নিরিখে লক্ষ্যমাত্রাগুলো নতুন করে সাজাব এবং সেগুলো অর্জনের জন্য আরও কার্যকর কৌশল তৈরি করব।
  • দায়িত্ব বন্টন: প্রতিটি সদস্যের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী কাজ বন্টন করা হবে, যাতে তাদের অংশগ্রহণ বাড়ে।
  • ডিজিটাল মার্কেটিং: ফেসবুক, ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমাদের কার্যক্রমের প্রচার বাড়ানো হবে, যাতে আরও বেশি মানুষ আমাদের সম্পর্কে জানতে পারে।

সামগ্রিক মূল্যায়ন :

এই ছয় মাসে আমাদের ইউনিটের সামগ্রিক কার্যক্রম ছিল অত্যন্ত সন্তোষজনক। পরিকল্পনা অনুযায়ী আমরা ধারাবাহিকভাবে এগিয়েছি এবং আমাদের লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে পেরেছি। তবে, কিছু ক্ষেত্রে আমাদের লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত হয়নি, যা আমাদের দুর্বলতা হিসেবে চিহ্নিত হয়েছে। আগামী ছয় মাসে আমরা এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে এবং আরও বড় লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাব ইনশা আল্লাহ।

দুটি ষান্মাসিক রিপোর্ট এক করে বাৎসরিক রিপোর্ট বানিয়ে ফেলতে পারবেন ইনশা আল্লাহ।

মিটিং এজেন্ডা ও মিটিং মিনিটস

এখানে মিটিং এজেন্ডা ও মিনিটসের জন্য একটি নমুনা দেওয়া হলো। এই ফরম্যাটটি ব্যবহার করে আপনি মিটিংয়ের আলোচনা ও সিদ্ধান্তগুলো সুসংগঠিতভাবে লিপিবদ্ধ করতে পারবেন। বিভিন্ন ধরণের মিটিং এর জন্য ফরম্যাটটি নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন ইনশা আল্লাহ।

মিটিং এজেন্ডা ফরম্যাট

১. সাধারণ তথ্য (Meeting Details)

  • মিটিংয়ের নাম: [যেমন: সাপ্তাহিক টিম মিটিং-০৩৩_২০২৫]
  • তারিখ: [তারিখ, যেমন: ৫ সেপ্টেম্বর, ২০২৫]
  • সময়: [শুরুর ও শেষের সময়, যেমন: সকাল ১০:০০ - ১০:৪৫]
  • স্থান: [মিটিংয়ের স্থান, যেমন: ইউনিট অফিস]
  • সভাপতি: [যিনি মিটিং পরিচালনা করবেন, তার নাম]
  • লক্ষ্য: [মিটিংয়ের মূল লক্ষ্য, যেমন: বিগত সপ্তাহের কাজের অগ্রগতি পর্যালোচনা এবং আগামী মাসের পরিকল্পনা চূড়ান্ত করা]

২. আলোচ্য বিষয় (Agenda Items)

১. গত মিটিংয়ের সিদ্ধান্তগুলোর ফলোআপ (১০ মিনিট)

  • বিষয়: [যেমন: 'হারাম রিলেশনশিপ নিয়ে সচেতনতা ক্যাম্পেইন'-এর জন্য ম্যাটেরিয়ালস ডিজাইন]
  • দায়িত্বপ্রাপ্ত: [রুম্মান]
  • স্থিতি: [সম্পন্ন হয়েছে / আংশিক সম্পন্ন / সম্পন্ন হয়নি]

২. বিগত সপ্তাহের কাজের পর্যালোচনা (১৫ মিনিট)

  • বিষয়: [যেমন: ক্যাম্পেইন এবং দাওয়াহ কার্যক্রমের অগ্রগতি]
  • দায়িত্বপ্রাপ্ত: [ফারিস]
  • লক্ষ্য: বিগত সপ্তাহের কাজের সাফল্য ও চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা।

৩. আগামী সপ্তাহের কর্মপরিকল্পনা (১০ মিনিট)

  • বিষয়: [যেমন: নতুন পাঠচক্রের জন্য কারিকুলাম ও স্থান নির্ধারণ]
  • দায়িত্বপ্রাপ্ত: [খালিদ ও সজীব]
  • লক্ষ্য: আগামী সপ্তাহের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি এবং দায়িত্ব বন্টন করা।

৪. আর্থিক পর্যালোচনা (৫ মিনিট)

  • বিষয়: [বর্তমান ফান্ড এবং প্রত্যাশিত খরচের হিসাব]
  • দায়িত্বপ্রাপ্ত: [যিনি আর্থিক হিসাব রাখেন, তার নাম]
  • লক্ষ্য: বর্তমান আর্থিক অবস্থা পর্যালোচনা এবং আগামী সপ্তাহের খরচের অনুমোদন নেওয়া।

৫. উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর (৫ মিনিট)

  • বিষয়: সদস্যদের পক্ষ থেকে যেকোনো নতুন বিষয় বা প্রশ্ন নিয়ে আলোচনা।

৩. পরবর্তী পদক্ষেপ

  • পরবর্তী মিটিংয়ের তারিখ ও সময়: [তারিখ ও সময়, যেমন: ১২ সেপ্টেম্বর, ২০২৫, সকাল ১০:০০টা]
  • প্রস্তুতকারী: [আপনার নাম ও পদবি, যেমন: সাদ, সেক্রেটারি]
  • তারিখ: [এজেন্ডা তৈরির তারিখ]

গুরুত্বপূর্ণ

  • প্রতিটি এজেন্ডা আইটেমের জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করুন।
  • প্রত্যেক বিষয়ের পাশে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম উল্লেখ করুন।
  • মিটিংয়ের উদ্দেশ্য এবং এজেন্ডা সবার কাছে মিটিংয়ের আগেই পাঠিয়ে দিন, যাতে তারা প্রস্তুত হয়ে আসতে পারে।

--------------------

মিটিং এজেন্ডার বাস্তব উদাহরণ

১. সাধারণ তথ্য

  • মিটিংয়ের নাম: মাসিক প্রজেক্ট পর্যালোচনা মিটিং
  • তারিখ: ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • সময়: সকাল ১০:০০ - ১০:৪৫
  • স্থান: ইউনিট অফিস
  • সভাপতি: ফারিস
  • অংশগ্রহণকারী: সাদ, রুম্মান, ইউসুফ, খালিদ, শাফি, ফয়সাল
  • লক্ষ্য: বিগত মাসের প্রজেক্টগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং আগামী মাসের জন্য নতুন পরিকল্পনা চূড়ান্ত করা।

২. আলোচ্য বিষয়

১. গত মিটিংয়ের সিদ্ধান্তের ফলোআপ (১০ মিনিট)

  • বিষয়: 'হারাম রিলেশনশিপ নিয়ে সচেতনতা ক্যাম্পেইন'-এর জন্য ম্যাটেরিয়ালস ডিজাইন।
  • দায়িত্বপ্রাপ্ত: রুম্মান।
  • বর্তমান অবস্থা: সম্পন্ন হয়েছে। ডিজাইনগুলো মিটিংয়ে উপস্থাপন করা হবে।

২. বিগত সপ্তাহের কাজের পর্যালোচনা (১৫ মিনিট)

  • বিষয়: ক্যাম্পেইন এবং দাওয়াহ কার্যক্রমের অগ্রগতি।
  • দায়িত্বপ্রাপ্ত: ফারিস।
  • লক্ষ্য: গত সপ্তাহে পরিচালিত স্ক্রিন আসক্তি ক্যাম্পেইনের সফলতা এবং ওয়ান-টু-ওয়ান দাওয়াহ কার্যক্রমের ফলাফল নিয়ে আলোচনা।

৩. আগামী সপ্তাহের কর্মপরিকল্পনা (১০ মিনিট)

  • বিষয়: নতুন পাঠচক্রের জন্য কারিকুলাম ও স্থান নির্ধারণ।
  • দায়িত্বপ্রাপ্ত: খালিদ ও সজীব।
  • লক্ষ্য: 'আকাশের ওপারে আকাশ' বইটির উপর ভিত্তি করে একটি নতুন পাঠচক্র শুরু করার জন্য বিস্তারিত পরিকল্পনা তৈরি করা।

৪. আর্থিক পর্যালোচনা (৫ মিনিট)

  • বিষয়: বর্তমান ফান্ড এবং প্রত্যাশিত খরচের হিসাব।
  • দায়িত্বপ্রাপ্ত: ইউসুফ।
  • লক্ষ্য: বর্তমান ৪,৫০০ টাকা ফান্ডের হিসাব এবং আসন্ন 'হারাম রিলেশনশিপ' ক্যাম্পেইনের জন্য আনুমানিক ১,৫০০ টাকা খরচের অনুমোদন নেওয়া।

৫. উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর (৫ মিনিট)

  • বিষয়: সদস্যদের পক্ষ থেকে যেকোনো নতুন বিষয় বা প্রশ্ন নিয়ে আলোচনা।

৩. পরবর্তী পদক্ষেপ

  • পরবর্তী মিটিংয়ের তারিখ ও সময়: ১২ সেপ্টেম্বর, ২০২৫, সকাল ১০:০০টা।
  • এজেন্ডা প্রস্তুতকারী: সাদ
  • তারিখ: ২৯ আগস্ট, ২০২৫

-----------

মিটিং মিনিটস

  • মিটিংয়ের শিরোনাম: [যেমন: সাপ্তাহিক টিম মিটিং, মাসিক ক্যাম্পেইন পরিকল্পনা মিটিং]
  • তারিখ: [তারিখ]
  • সময়: [শুরু] - [শেষ]
  • স্থান: [স্থান]
  • সভাপতি: [সভাপতির নাম]
  • উপস্থিত সদস্য: [উপস্থিত সদস্যের তালিকা]
  • অনুপস্থিত সদস্য: [অনুপস্থিত সদস্যের তালিকা]

১. আলোচনার বিষয়বস্তু

  • বিগত সপ্তাহের কাজের পর্যালোচনা:
    • [কাজ ১]: [প্রাপ্ত ফলাফল]
    • [কাজ ২]: [প্রাপ্ত ফলাফল]
    • [যেসব কাজ সম্পন্ন হয়নি, তার কারণ]: [কারণ উল্লেখ করুন]
  • মাসিক/সাপ্তাহিক পরিকল্পনা:
    • [পরিকল্পনা ১]: [যেমন: আগামী সপ্তাহের মধ্যে একটি ফান্ডরাইজিং ক্যাম্পেইন শুরু করা]
    • [পরিকল্পনা ২]: [যেমন: নতুন রিক্রুটদের নিয়ে একটি ওরিয়েন্টেশন সেশন আয়োজন করা]
  • দায়িত্ব বন্টন:
    • [সদস্য ১]: [দায়িত্ব]
    • [সদস্য ২]: [দায়িত্ব]
  • গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত:
    • [সিদ্ধান্ত ১]: [যেমন: মাসিক বাজেট ১০% কমানোর সিদ্ধান্ত নেওয়া হলো।]
    • [সিদ্ধান্ত ২]: [যেমন: আগামী মাস থেকে সাপ্তাহিক পাঠচক্রের সময় পরিবর্তন করা হলো।]

২. আগামী কর্মপরিকল্পনা

  • ফলোআপ অ্যাকশন ১: [যেমন: ফান্ডরাইজিংয়ের জন্য একটি বিস্তারিত প্ল্যান তৈরি করে ২ দিনের মধ্যে জমা দেওয়া।]
    • দায়িত্বপ্রাপ্ত: সদস্যের নাম
    • সময়সীমা: [তারিখ]
  • ফলোআপ অ্যাকশন ২: [যেমন: রিক্রুটমেন্টের জন্য সম্ভাব্য টার্গেটেড অডিয়েন্সের একটি তালিকা তৈরি করা।]
    • দায়িত্বপ্রাপ্ত: সদস্যের নাম
    • সময়সীমা: [তারিখ]

৩. আর্থিক পর্যালোচনা

  • বর্তমান ফান্ড: [পরিমাণ] টাকা
  • প্রত্যাশিত খরচ: [পরিমাণ] টাকা

৪. মিটিংয়ের সমাপ্তি

  • উপসংহার: [মিটিংয়ের একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ]
  • দু'আ: [মিটিং শেষে পঠিত দু'আ]
  • পরবর্তী মিটিং: [তারিখ ও সময়]

মিটিং মিনিট প্রস্তুতকারী: [নাম ও পদ]

তারিখ: [তারিখ]

----------------------------

এখান একটি নমুনা মিটিং মিনিটস দেওয়া হলো, যেখানে বাস্তব উদাহরণ ব্যবহার করা হয়েছে।

মিটিং মিনিটস

  • মিটিংয়ের শিরোনাম: সাপ্তাহিক টিম মিটিং-০৩৩_২০২৫
  • তারিখ: ২৯ আগস্ট, ২০২৫
  • সময়: সকাল ১০:০০ - সকাল ১০:৪৫
  • স্থান: ইউনিট অফিস
  • সভাপতি: [সভাপতির নাম, যেমন: ফারিস]
  • উপস্থিত সদস্য: [সদস্যের তালিকা, যেমন: সাদ, রুম্মান, ইউসুফ, খালিদ, শাফি]
  • অনুপস্থিত সদস্য: [অনুপস্থিত সদস্যের তালিকা, যেমন: ফয়সাল (ব্যক্তিগত কারণে)]

১. আলোচনার বিষয়বস্তু

  • বিগত সপ্তাহের কাজের পর্যালোচনা:
    • ক্যাম্পেইন: স্ক্রিন আসক্তি লিফলেট বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে। মোট ১৫০ জনকে লিফলেট দেওয়া হয়েছে।
    • দাওয়াহ: টার্গেট ছিল ৫ জনকে ওয়ান-টু-ওয়ান দাওয়াহ দেওয়া। ৩ জনের সাথে কথা বলা হয়েছে, যার মধ্যে ১ জন আমাদের পরবর্তী পাঠচক্রে আসার আগ্রহ প্রকাশ করেছে।
    • ফান্ডরাইজিং: এই সপ্তাহে ২০০০ টাকা ফান্ড সংগ্রহ করা হয়েছে।
  • মাসিক পরিকল্পনা:
    • ক্যাম্পেইন: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে একটি 'হারাম রিলেশনশিপ নিয়ে সচেতনতা ক্যাম্পেইন' আয়োজন করা হবে।
    • পাঠচক্র: আগামী মাসে 'আকাশের ওপারে আকাশ' বইটি নিয়ে একটি নতুন পাঠচক্র শুরু করা হবে।
  • দায়িত্ব বন্টন:
    • খালিদ: নতুন পাঠচক্রের জন্য একটি কারিকুলাম তৈরি করবে।
    • শাফি: নতুন রিক্রুটদের তালিকা তৈরি করবে এবং তাদের সাথে ফলোআপ করবে।
  • গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত:
    • আগামী মাস থেকে মাসিক বাজেটে ৫০ টাকা করে সাশ্রয় করে তা একটি জরুরি তহবিলে জমা রাখা হবে।

২. আগামী কর্মপরিকল্পনা

  • ফলোআপ অ্যাকশন ১: ' হারাম রিলেশনশিপ নিয়ে সচেতনতা ক্যাম্পেইন'-এর জন্য প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস (পোস্টার, ব্যানার) ডিজাইন করে ইউসুফের কাছে জমা দেওয়া।
    • দায়িত্বপ্রাপ্ত: রুম্মান
    • সময়সীমা: ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ফলোআপ অ্যাকশন ২: নতুন পাঠচক্রের জন্য স্থান ও সময় নির্ধারণ করে সবাইকে জানানো।
    • দায়িত্বপ্রাপ্ত: সজীব
    • সময়সীমা: ২ সেপ্টেম্বর, ২০২৫

৩. আর্থিক পর্যালোচনা

  • বর্তমান ফান্ড: ৪,৫০০ টাকা
  • প্রত্যাশিত খরচ: আগামী ক্যাম্পেইনের জন্য আনুমানিক ১,৫০০ টাকা

৪. মিটিংয়ের সমাপ্তি

  • উপসংহার: এই সপ্তাহের কাজগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী মাসের জন্য আমাদের পরিকল্পনা বেশ সুসংগঠিত।
  • দু'আ: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা...
  • পরবর্তী মিটিং: ৫ সেপ্টেম্বর, ২০২৫, সকাল ১০:০০টায়।

মিটিং মিনিট প্রস্তুতকারী: [নাম, যেমন: সাদ]

তারিখ: ২৯ আগস্ট, ২০২৫

শেয়ার করুনFacebookWhatsAppMessenger

সম্পর্কিত লেখা