Activism Lab

অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৫): পাঠচক্র

এনামুল হোসাইন শাওন
সিরিজঅ্যাক্টিভিস্ট ম্যানুয়াল: অভ্যন্তরীণ ব্যবস্থাপনাপর্ব ৫/৮
  1. •অ্যাক্টিভিস্ট ম্যানুয়াল: অভ্যন্তরীণ ব্যবস্থাপনা
  2. ১.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (১): পরিকল্পনা
  3. ২.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (২): সদস্য ম্যানেজমেন্ট
  4. ৩.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৩): কর্মসূচি
  5. ৪.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৪): রিপোর্টিং ও মিটিং
  6. ৫.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৫): পাঠচক্র
  7. ৬.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৬): ফান্ড ম্যানেজমেন্ট
  8. ৭.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৭): নমুনা ফরম্যাট: রিপোর্ট ও মিটিং
  9. ৮.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৮): নমুনা ফরম্যাট: সদস্য ও পাঠচক্র
মেঝেতে বসে একসাথে বই পড়ছে চার কিশোর

একটি ইউনিট সদস্যরা জ্ঞানার্জন ও আদর্শে টিকে থাকার ব্যাপারে কতোটা সংকল্পবদ্ধ তার প্রমাণ মেলে নিয়মিত কার্যকরী পাঠচক্র আয়োজনের মাধ্যমে। সদস্যদের মানসিক এবং আদর্শিক বিকাশের জন্য পাঠচক্রের কোনো বিকল্প নেই। পাঠচক্রের মাধ্যমে সদস্যদের আদর্শিক ও ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি পায়। আমাদের কার্যক্রমে দুই ধরনের পাঠচক্র থাকবে:

  • ১টি সদস্যদের জন্য এবং
  • ১টি টার্গেটেড অডিয়েন্সদের জন্য।

১. সদস্যদের জন্য পাঠচক্র

এই পাঠচক্রের মূল লক্ষ্য হলো সদস্যদের নৈতিক, আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করে তাদের সক্রিয় অ্যাক্টিভিস্ট হিসেবে গড়ে তোলা।

বিষয়

বিবরণ

সপ্তাহে কয়টা

২টি

কতজন থাকবে

সর্বোচ্চ ৫ জন। এতে প্রত্যেকের ওপর মনোযোগ দেওয়া সহজ হবে।

কারা উপস্থিত থাকবে

শুধুমাত্র ইউনিটের সদস্যরা। বাইরের কেউ নয়।

সময়কাল

প্রতি সেশন ৬০ মিনিট।

স্থান

অফলাইনে করা উত্তম। একান্ত বাধ্য হলে অনলাইনে করা যেতে পারে।

আলোচ্য টপিক

সদস্যদের ধারাবাহিক উন্নয়ন ও বিকাশের জন্য আত্মশুদ্ধি (তাযকিয়াতুন নফস), আকীদা ও মানহাজ, অ্যাক্টিভিজম বিষয়ক আলোচনা।

উদ্দেশ্য

সদস্যদেরকে অ্যাক্টিভিস্ট হিসেবে গড়ে তোলা এবং অ্যাক্টিভিস্টদের দক্ষতা বৃদ্ধি করা।

সিলেবাস

আগে থেকেই বই, ম্যাটেরিয়ালস বা ভিডিও ঠিক করে দিতে হবে। কোন ক্লাসে কোন টপিক বা কোন পৃষ্ঠা থেকে আলোচনা হবে, তা আগে থেকে জানিয়ে দিতে হবে।

দায়িত্ব

ক্যাডার সেক্রেটারি এই পাঠচক্রের সার্বিক দায়িত্বে থাকবেন।

সিরিয়াসনেস

অত্যন্ত সিরিয়াস থাকতে হবে। পাঠচক্রের আগে বিষয়বস্তু পড়ে আসতে হবে এবং নোট করতে হবে। টিম লিডার নিয়মিত নোট চেক করবেন।

মূল্যায়ন

লিখিত পরীক্ষা, ভাইভা, হোমওয়ার্ক বা ব্যবহারিক কাজের মাধ্যমে নিয়মিত মূল্যায়ন করা হবে।

পুরস্কার

সবসময় পুরস্কারের প্রয়োজন নেই। তবে কোনো কঠিন কোর্স শেষে ডায়েরি বা বই উপহার দেওয়া যেতে পারে।

উপস্থিতি

কঠোরভাবে উপস্থিতি যাচাই করা হবে। একটি রেজিস্টার খাতায় সবার স্বাক্ষর নিতে হবে।

শাস্তি

নির্ধারিত কাজ না করলে শাস্তির ব্যবস্থা থাকবে। শাস্তির মাত্রা আনুগত্যের ওপর ভিত্তি করে কম-বেশি হতে পারে।

ডকুমেন্টেশন

প্রতিটি সদস্যের জন্য একটি রেকর্ড রাখতে হবে, যেখানে তার অংশগ্রহণকৃত পাঠচক্রের সংখ্যা, ফলাফল এবং ভবিষ্যতের করণীয় লিপিবদ্ধ থাকবে।

পাঠচক্রের আলোচনার ধরণ (সদস্যদের জন্য)

  • ইসলাহী মজলিস ও চিন্তাগত আলোচনা: ৬০ মিনিটের সেশনে প্রথম ২০ মিনিট একজন সদস্য আলোচনা করবেন। পরের ৩০ মিনিট সবাই মতামত প্রদান ও প্রশ্ন করবেন। শেষ ১০ মিনিট দায়িত্বশীল সারসংক্ষেপ তুলে ধরবেন এবং দুয়ার মাধ্যমে সেশন শেষ করবেন।
  • টেকনিক্যাল পাঠচক্র (How-to): ৬০ মিনিটের সেশনে প্রথম ৩০ মিনিট দায়িত্বশীল বা প্রশিক্ষক টেকনিক্যাল বিষয়ে আলোচনা করবেন। পরের ২০ মিনিট সদস্যরা আলোচনা ও প্রশ্ন করবেন। শেষ ১০ মিনিট দায়িত্বশীল আলোচনার সারসংক্ষেপ ও দুয়া করবেন।

২. টার্গেটেড অডিয়েন্সদের জন্য পাঠচক্র

এই পাঠচক্রের মূল লক্ষ্য হলো টার্গেটেড অডিয়েন্সদেরকে ইউনিটের সঙ্গে আরও বেশি যুক্ত করা এবং ধীরে ধীরে তাদেরকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা।

বিষয়

বিবরণ

সপ্তাহে কয়টা

১টি

কতজন থাকবে

সর্বোচ্চ ১০ জন (৩-৫ জন হলে সবচেয়ে ভালো হয়)। এতে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন সহজ হবে।

কারা উপস্থিত থাকবে

ইউনিটের সদস্য একজন এবং বাকি সবাই টার্গেটেড অডিয়েন্স।

সময়কাল

সংক্ষিপ্ত রাখা। অবস্থাভেদে ১০ থেকে ২৫ মিনিট হতে পারে।

স্থান

অফলাইনে সুবিধাজনক স্থানে, যেমন: খেলার মাঠ, ক্লাসের বারান্দা বা কোনো নিরিবিলি জায়গা।

আলোচ্য টপিক

তাদের বয়স, পেশা এবং জীবনের সমস্যার সাথে প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা। দাওয়াহর বিষয়বস্তু ও পদ্ধতি অংশে ইতোমধ্যে আলোচিত হয়েছে

উদ্দেশ্য

টার্গেটেড অডিয়েন্সদের সদস্য বানানো বা ইউনিটের কাজে আরো বেশি যুক্ত করা।

সিলেবাস

আগে থেকে কোনো বই বা ম্যাটেরিয়ালস দেওয়া যেতে পারে।

দায়িত্ব

ইউনিটের সকল সদস্য নিজ নিজ পরিচালিত সার্কেলে কমপক্ষে একটি করে পাঠচক্র পরিচালনা করবেন। অর্থাৎ ইউনিটের সদস্য ৫ জন হলে মোট ৫ টি পাঠচক্র অনুষ্ঠিত হবে।

সিরিয়াসনেস

হালকা চালে হতে পারে, যেন অংশগ্রহণকারীরা কোনো ধরনের চাপ অনুভব না করে।

মূল্যায়ন

প্রতি সেশন শেষে মজার ছলে কুইজ বা প্রশ্নোত্তর প্রতিযোগিতা করা যেতে পারে।

পুরস্কার

প্রতিটি সেশনের পর বিজয়ীদের ২ টাকার চকোলেট বা কলমের মতো ছোট উপহার দেওয়া যেতে পারে।

খাবার-দাবার

হালকা কিছু, যেমন: ২ টাকার চকোলেট বা ৫ টাকার বিস্কুট রাখা যেতে পারে।

উপস্থিতি

কঠোরভাবে উপস্থিতি চেক না করে, সবাইকে অংশগ্রহণের জন্য উৎসাহ দিতে হবে। কেউ মিস করলে তার খোঁজ নিতে হবে।

শাস্তি

কোনো শাস্তি দেওয়া যাবে না। শুধুমাত্র অনুপ্রেরণা ও উৎসাহের মাধ্যমে তাদের উৎসাহিত করতে হবে।

ডকুমেন্টেশন

খুব সিরিয়াসভাবে নয়, বরং হালকা চালে তাদের অগ্রগতি নোট করে রাখা যেতে পারে। ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য এই নোট অংশগ্রহণকারীরা না দেখায় বাঞ্ছনীয়

পাঠচক্রের আলোচনার ধরণ (টার্গেটেড অডিয়েন্সদের জন্য)

  • অংশগ্রহণমূলক আলোচনা: ৩০ মিনিটের সেশনে প্রথম ১০ মিনিট একজন আলোচক নির্দিষ্ট বিষয়ে আলোচনা করবেন। পরের ১০ মিনিটে সবাই মতামত দেবে। এরপর ৫ মিনিট কুইজ বা প্রশ্নোত্তর প্রতিযোগিতা হবে। শেষ ৫ মিনিটে দায়িত্বশীল ব্যক্তি আলোচনার সারসংক্ষেপ তুলে ধরবেন এবং পুরস্কার বিতরণ করবেন।

কিছু গুরুত্বপূর্ণ বিষয়

  • নেতৃত্ব তৈরি: নেতা এবং ক্যাডার তৈরি হয় মূলত দুটি জায়গায়—ময়দান এবং পাঠচক্র। এই দুটিকেই সমান গুরুত্ব দিতে হবে।
  • ধারাবাহিকতা: পাঠচক্র নিয়মিত ও ধারাবাহিকভাবে চালু রাখতে হবে। কোনো ক্যাম্পেইনের অজুহাতে এটি বন্ধ করা যাবে না।
  • সদস্যদের ধরে রাখা: একজন সদস্যকে শুরুতে সরাসরি পাঠচক্রে নিয়ে আসবেন না। প্রথমে তাকে ময়দানের কিছু ছোট কাজ দিন। কাজ করতে গিয়ে সে যখন ভুল করবে এবং শিখতে চাইবে, তখন তাকে পাঠচক্রে আসার জন্য উৎসাহিত করুন।
  • প্রয়োগমুখী আলোচনা: পাঠচক্রে অতিরিক্ত তাত্ত্বিক আলোচনা এড়িয়ে চলুন। বাস্তব সমস্যার সমাধানমূলক ভঙ্গিতে আলোচনা করুন।
  • প্রস্তুতি: যিনি পাঠচক্র পরিচালনা করবেন, তাকে অবশ্যই ভালো প্রস্তুতি নিয়ে আসতে হবে। শুধু লেকচার দিয়ে চলে গেলে হবে না, সদস্যরা আসলেই শিখছে কিনা তা খেয়াল রাখতে হবে। বিশেষ করে, যাদের বুঝতে কষ্ট হয় তাদের জন্য পাঠচক্রের বাইরেও আলাদা করে সময় দিতে হবে।
  • সবার অংশগ্রহণ: পাঠচক্রে সবাইকে আলোচনা করার এবং প্রশ্ন করার সুযোগ দিন। বিশেষ করে লাজুক ও মুখচোরা সদস্যদের কথা বলার পরিবেশ তৈরি করে দিন।

পাঠচক্র নিয়ে বিস্তারিত আলোচনার জন্য পড়ুন-

  • SOP: পাঠচক্র
  • SOP: ষোলো পাঠচক্র

পাঠচক্রের প্রতিটি সেশনের অগ্রগতি ও ফলাফল সঠিকভাবে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে পরিশিষ্ট-৫ এ কয়েকটি নমুনা রিপোর্ট যুক্ত করা হলো যার মাধ্যমে আপনি খুব সহজেই পাঠচক্রের অগ্রগতি ও ফলাফল পরিমাপ করতে পারবেন ইনশা আল্লাহ।

শেয়ার করুনFacebookWhatsAppMessenger

সম্পর্কিত লেখা