Activism Lab

অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৪): রিপোর্টিং ও মিটিং

এনামুল হোসাইন শাওন
সিরিজঅ্যাক্টিভিস্ট ম্যানুয়াল: অভ্যন্তরীণ ব্যবস্থাপনাপর্ব ৪/৮
  1. •অ্যাক্টিভিস্ট ম্যানুয়াল: অভ্যন্তরীণ ব্যবস্থাপনা
  2. ১.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (১): পরিকল্পনা
  3. ২.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (২): সদস্য ম্যানেজমেন্ট
  4. ৩.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৩): কর্মসূচি
  5. ৪.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৪): রিপোর্টিং ও মিটিং
  6. ৫.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৫): পাঠচক্র
  7. ৬.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৬): ফান্ড ম্যানেজমেন্ট
  8. ৭.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৭): নমুনা ফরম্যাট: রিপোর্ট ও মিটিং
  9. ৮.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৮): নমুনা ফরম্যাট: সদস্য ও পাঠচক্র
টেবিল ঘিরে আলোচনায় বসা কয়েকজন, ওপরে হাত মেলানোর চিহ্ন

রিপোর্টিং: কেন এবং কীভাবে?

যেকোনো কর্মসূচি সফল করার জন্য সঠিক পরিকল্পনা যেমন জরুরি, তেমনি সেই পরিকল্পনার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিপোর্টিং হলো সেই পর্যবেক্ষণ ও মূল্যায়নের অন্যতম প্রধান মাধ্যম।

রিপোর্টিং কেন জরুরি?

  • অগ্রগতি পরিমাপ: রিপোর্টিংয়ের মাধ্যমে বোঝা যায় যে ইউনিট পরিকল্পনামাফিক এগোচ্ছে কিনা।
  • কাজের ট্র্যাক রাখা: প্রতিটি কাজ সঠিকভাবে হচ্ছে কিনা, তা নিয়মিত রিপোর্টের মাধ্যমে ট্র্যাক করা যায়।
  • গুছিয়ে কাজ করা: রিপোর্টিং কাজের মধ্যে একটি শৃঙ্খলা নিয়ে আসে, যা পুরো প্রক্রিয়াকে আরও গোছালো করে তোলে।
  • পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছ ধারণা: রিপোর্ট থেকে নেতৃত্বস্থানীয়রা ময়দানের বাস্তব পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পান এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
  • সঠিক মূল্যায়ন: নিয়মিত রিপোর্ট যাচাই করার মাধ্যমে কাজের মান এবং কার্যকারিতা সম্পর্কে বোঝা যায়।

রিপোর্টিংয়ের সাধারণ নীতিমালা

১. রিপোর্টিং চেইন অফ কমান্ড

রিপোর্ট কে কার কাছে জমা দেবেন, তা আগে থেকেই ঠিক করে নিন। এতে কাজের স্বচ্ছতা থাকবে।

২. রিপোর্ট জমা দেওয়ার পদ্ধতি

রিপোর্ট জমা দেওয়ার জন্য সহজ মাধ্যম ব্যবহার করুন। যেমন:

  • ডায়েরি বা অফলাইন ফরম্যাট
  • অনলাইন মেসেজিং অ্যাপ (যেমন: হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম)
  • ডক ফাইল (যেমন: গুগল ডকস)

৩. রিপোর্টিং শুরু করার ক্ষেত্রে সতর্কতা

  • নতুন সদস্য আসা মাত্রই রিপোর্টিং শুরু করবেন না।
  • শুরুতে শুধুমাত্র মুন্তাসিব বা অ্যাক্টিভিস্টদের রিপোর্টিংয়ের আওতায় নিয়ে আসুন।
  • মুয়াফিকদের মধ্যে যারা বেশি দায়িত্বশীল, তাদের রিপোর্ট নেওয়া যেতে পারে।
  • ধীরে ধীরে রিপোর্টিংয়ের অভ্যাস গড়ে তুলুন। শুরুতেই কঠোর হবেন না।
  • টার্গেটেড অডিয়েন্সদের রিপোর্টিংয়ে আনবেন না। এতে তাদের মধ্যে সন্দেহ বা বিভ্রান্তি তৈরি হতে পারে।

৪. রিপোর্ট তৈরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়

  • রিপোর্ট যথাসাধ্য সহজ, সংক্ষিপ্ত এবং নমনীয় (flexible) রাখুন।
  • রচনা লেখার মতো দীর্ঘ বর্ণনা পরিহার করুন।
  • কঠিন শব্দ বা জটিল ফরম্যাট ব্যবহার করবেন না, এতে নিয়মিত রিপোর্ট করা কঠিন হয়ে যাবে।
  • রিপোর্টের ভিত্তিতে দ্রুত ফলোআপ করতে হবে।

রিপোর্টিং ফরম্যাট

এখানে বিভিন্ন পর্যায়ের রিপোর্টের জন্য কিছু নমুনা ফরম্যাট দেওয়া হলো। প্রয়োজন অনুযায়ী আপনারা এই ফরম্যাটগুলো নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারেন। মনে রাখবেন, মূল উদ্দেশ্য হলো কাজের সারসংক্ষেপ তুলে ধরা, রিপোর্ট তৈরি করতে গিয়ে যেন মূল কাজ থেকে মনোযোগ সরে না যায়।

রিপোর্টের স্তর: সাপ্তাহিক থেকে মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বাৎসরিক রিপোর্ট

১. সাপ্তাহিক ইউনিট রিপোর্ট

মূল বিষয়সমূহ

  1. নির্ধারিত পাঠচক্রের সংখ্যা ও সম্পাদিত পাঠচক্রের সংখ্যা:
  2. সদস্যদের ব্যক্তিগত রিপোর্ট চেক করা সংক্রান্ত:
  3. নির্ধারিত টিম মিটিং আয়োজন সংক্রান্ত:
  4. আড্ডা/সভা আয়োজন সংক্রান্ত:
  5. নির্ধারিত টার্গেটেড ওয়ান-টু-ওয়ান দাওয়াহ সম্পাদন সংক্রান্ত:
  6. নির্ধারিত ক্যাম্পেইন আয়োজন সংক্রান্ত:
  7. নির্ধারিত ফান্ড সংগ্রহ সংক্রান্ত:
  8. কোনো কাজ সম্পাদিত না হলে তার কারণ:

২. মাসিক ইউনিট রিপোর্ট

মূল বিষয়সমূহ

  1. নির্ধারিত ক্যাম্পেইন আয়োজন সংক্রান্ত:
  2. নির্ধারিত ও সম্পাদিত পাঠচক্রের সংখ্যা:
  3. নির্ধারিত টিম মিটিং আয়োজন সংক্রান্ত:
  4. আড্ডা/সভা আয়োজন সংক্রান্ত:
  5. নির্ধারিত টার্গেটেড ওয়ান-টু-ওয়ান দাওয়াহ সম্পাদন সংক্রান্ত:
  6. রিক্রুটমেন্ট টার্গেট পূরণ সংক্রান্ত:
  7. ডোনার টার্গেট পূরণ সংক্রান্ত:
  8. সদস্যদের মানোন্নয়ন সংক্রান্ত:
  9. আয়-ব্যয় সংক্রান্ত:
  10. সম্মিলিত রাতের ইবাদত সংক্রান্ত:
  11. কোনো কাজ সম্পাদিত না হলে তার কারণ:

৩. ত্রৈমাসিক ইউনিট রিপোর্ট

মূল বিষয়সমূহ

  1. মাসিক রিপোর্টের ১১টি পয়েন্ট:
  2. নির্ধারিত ও সম্পাদিত ওয়ার্কশপ/সেমিনার সংক্রান্ত:
  3. প্রতিযোগিতামূলক আয়োজন সংক্রান্ত:
  4. মসজিদভিত্তিক ক্যাম্পেইন সংক্রান্ত:
  5. এই তিন মাসের উল্লেখযোগ্য সফলতা সংক্রান্ত রিপোর্ট (গুরুত্বপূর্ণ):
    1. ক্যাম্পেইন, ওয়ার্কশপ, সেমিনার, পাঠচক্রের ফলাফল
    2. প্রাপ্ত ফিডব্যাক
    3. অর্জন বা জয়
    4. আয়-ব্যয়

৪. ষাণ্মাসিক ইউনিট রিপোর্ট

মূল বিষয়সমূহ

  1. দুটি ত্রৈমাসিক রিপোর্টের সারসংক্ষেপ:
  2. নির্ধারিত ও সম্পাদিত স্পোর্টস টুর্নামেন্ট সংক্রান্ত:
  3. নির্ধারিত ও সম্পাদিত সফর সংক্রান্ত:
  4. আয়-ব্যয় সংক্রান্ত:

৫. বাৎসরিক ইউনিট রিপোর্ট

মূল বিষয়সমূহ

  1. দুটি ষাণ্মাসিক রিপোর্টের সারসংক্ষেপ:
  2. আয়-ব্যয় সংক্রান্ত:

সদস্যদের ব্যক্তিগত মাসিক, ত্রৈমাসিক ও বাৎসরিক রিপোর্ট

ইউনিট রিপোর্টের আদলে সদস্যরাও ব্যক্তিগতভাবে মাসিক, ত্রৈমাসিক ও বাৎসরিক রিপোর্ট তৈরি করবে। এই রিপোর্টগুলোতে বিশেষভাবে প্রাধান্য পাবে:

  • নির্ধারিত ও সম্পাদিত উল্লেখযোগ্য কাজের তালিকা:
  • নির্ধারিত ও সম্পাদিত কোর্স ও পাঠচক্রের তালিকা:
  • সদস্যের কুরবানি, নিবেদন ও মানোন্নয়ন সম্পর্কিত মন্তব্য: (দায়িত্বশীল মন্তব্য ও মূল্যায়ন করবেন)

সদস্যদের মূল্যায়ন ও তাদের ঘিরে পরবর্তী পরিকল্পনা করার ক্ষেত্রে এই রিপোর্টগুলো অত্যন্ত সহায়ক হবে ইনশা আল্লাহ।

বিশেষভাবে লক্ষ্য রাখুন

  • আমাদের দেওয়া ফরম্যাটটি হুবহু অনুসরণ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।
  • আপনারা মূলভাব বুঝে নিজেদের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিতে পারেন।
  • রিপোর্টকে অতিরিক্ত জটিল বা বিস্তারিত বানিয়ে ফেলবেন না, যাতে রিপোর্ট মেইনটেইন করতে গিয়ে মূল কাজ করার দিকে মনোযোগ কমে যায়।
  • এমন মানসিকতা যেন তৈরি না হয় যে শুধু রিপোর্টে তোলার জন্যই কাজ করা হচ্ছে। এই বিষয়ে বিশেষ খেয়াল রাখুন।

ইউনিট এবং সদস্যদের জন্য সাপ্তাহিক,মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক ও মাসিক রিপোর্টের নমুনা পরিশিষ্ট ৩ এ যুক্ত করা হলো।

মিটিং: কেন এবং কীভাবে?

মিটিং একটি ইউনিটের নিয়মিত কার্যক্রম, যেমন: পরিকল্পনা তৈরি, কাজের পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য অপরিহার্য। এটি কেবল সময় কাটানোর মাধ্যম নয়, বরং সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং লক্ষ্য অর্জনের একটি শক্তিশালী হাতিয়ার। তবে এটি যেন সময় নষ্ট করার একটি মাধ্যম না হয়ে দাঁড়ায়, সেদিকে খেয়াল রাখা জরুরি।একটি মিটিং তখনই ফলপ্রসূ হয় যখন তা সুশৃঙ্খল এবং উদ্দেশ্যমূলক হয়। এই নির্দেশিকা আপনাকে মিটিংয়ের সাধারণ নীতিমালা, এর প্রকারভেদ এবং মিটিং মিনিটস তৈরির পদ্ধতি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেবে, যাতে প্রতিটি মিটিং ফলপ্রসূ ও কার্যকর হয়।

মিটিংয়ের সাধারণ নীতিমালা

  • অনলাইন মিটিং পরিহার: একান্ত বাধ্য না হলে অনলাইন মিটিং এড়িয়ে চলুন। সামনাসামনি আলোচনায় পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া বৃদ্ধি পায়।
  • সীমিত ও উদ্দেশ্যমূলক মিটিং: অতিরিক্ত মিটিং করা থেকে বিরত থাকুন। প্রতিটি মিটিংয়ের একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, যাতে এটি নিছক আড্ডাবাজিতে পরিণত না হয়।
  • নির্দিষ্ট এজেন্ডা: মিটিংয়ের আগেই এজেন্ডা (আলোচনার বিষয়বস্তু) এবং মিটিংয়ের সময় ও স্থান সবাইকে জানিয়ে দিন। এতে সবাই প্রস্তুত হয়ে আসতে পারবে।
  • সঠিক অংশগ্রহণকারী: মিটিংয়ের এজেন্ডার সঙ্গে যার কাজ সংশ্লিষ্ট নয়, তাকে অযথা মিটিংয়ে ডেকে সময় নষ্ট করবেন না।
  • পূর্বপ্রস্তুতি: মিটিংয়ে আসার আগে সবাই যেন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসে, খাতা-কলম সঙ্গে রাখে এবং আলোচনায় সিরিয়াস থাকে-এ ব্যাপারে উৎসাহিত করুন।
  • সভাপতির ভূমিকা: মিটিংয়ের এজেন্ডা ঠিক করার সময়ই একজন সভাপতি নির্বাচন করে নিন। সভাপতি মিটিং পরিচালনা করবেন এবং আলোচনার শৃঙ্খলা নিশ্চিত করবেন।
  • সবার মতামত গ্রহণ: প্রত্যেক সদস্যকে মতামত দেওয়ার সুযোগ দিন, বিশেষ করে যারা লাজুক বা মুখচোরা, তাদের দিকে বিশেষ খেয়াল রাখুন।
  • সুস্থ বিতর্ক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক: মিটিংয়ে গঠনমূলক তর্ক-বিতর্ক হতে পারে। ব্যক্তিগতভাবে কোনো কিছু নেবেন না। মন খারাপ বা গ্রুপিং করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে হালকা রসিকতার মাধ্যমে গুরুগম্ভীর পরিস্থিতি স্বাভাবিক করুন।
  • সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা: মিটিংয়ে নেওয়া সিদ্ধান্ত যদি আপনার মতামতের সাথে নাও মেলে, তবুও তা মেনে চলুন। সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা সৃষ্টি করা থেকে বিরত থাকুন।
  • সংক্ষিপ্ত আলোচনা ও সময়সীমা: সাধারণ মিটিং ৪৫ মিনিটের বেশি না করাই ভালো। বিশেষ মিটিংগুলো ৪৫ মিনিটের বেশি সময় ধরে হতে পারে। মাঝে মাঝে সংক্ষিপ্ত বিরতি দিয়ে। দীর্ঘ মিটিং মনোযোগ নষ্ট করে।
  • স্ন্যাকসের ব্যবস্থা: মিটিংয়ে হালকা নাস্তার ব্যবস্থা রাখা যেতে পারে, যেমন: মুড়ি, চানাচুর, চা বা চকোলেট। এতে সদস্যরা স্বাচ্ছন্দ্য বোধ করবে। বাজেট কম রেখেও এটি করা সম্ভব।
  • গোপনীয়তা রক্ষা: মিটিংয়ের আলোচনাকে আমানত মনে করুন। যার জানার প্রয়োজন নেই, তাকে কখনোই কোনো তথ্য জানাবেন না।
  • সুন্নাহ অনুসরণ: মিটিংয়ের শুরুতে দরুদ পড়ে শুরু করুন এবং শেষে সূরা আসর ও বৈঠকের শেষের দুআ পড়ুন: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ।

অর্থ- হে আল্লাহ, তুমি পবিত্র। তোমার প্রশংসা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। আমি তোমার কাছে ক্ষমা চাই এবং তোমার দিকেই ফিরে আসছি।

  • মিটিং মিনিট (Meeting Minutes)
  • মিটিংয়ের আলোচনা এবং নেওয়া সিদ্ধান্তগুলো সংক্ষেপে লিখে রাখা অত্যন্ত জরুরি। এর জন্য একজন নির্দিষ্ট ব্যক্তিকে আগে থেকেই দায়িত্ব দিয়ে রাখতে হবে।

কেন জরুরি?

    • যারা মিটিংয়ে উপস্থিত থাকতে পারেননি, তারা মিনিট দেখে আলোচনার সারসংক্ষেপ বুঝতে পারবেন।
    • মিটিংয়ের সিদ্ধান্তগুলো ভুলে যাওয়া বা ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার ঝুঁকি কমে যায়।
    • এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে।
  • কীভাবে ব্যবহার করবেন?
    • মিটিং শেষে দ্রুত সবাইকে মিটিং মিনিট পাঠিয়ে দিন।
    • একটি রেজিস্টার খাতা বা ডায়েরিতে মিটিং মিনিট, উপস্থিতি ইত্যাদি সংরক্ষণ করুন।

মিটিং এজেন্ডা ও মিনিটসের একটি নমুনা পরিশিষ্ট-৪ অংশে যুক্ত করা হয়েছে।

বিভিন্ন ধরনের মিটিং: পরিবেশ ও কৌশল

সব মিটিংয়ে একই ধরনের পরিবেশ বজায় রাখা উচিত নয়। মিটিংয়ের ধরন অনুযায়ী পরিবেশ ও কৌশল পরিবর্তন করতে হবে।

  • পেশাদার বা কাজ-ভিত্তিক মিটিং:
    • উদাহরণ: ক্যাম্পেইন পরিকল্পনা, রিপোর্টিং পর্যালোচনা মিটিং।
    • গুরুত্ব: এই ধরনের মিটিংয়ে পেশাদারিত্ব বজায় রাখা জরুরি। সময়মতো উপস্থিত থাকা, সময়সীমার মধ্যে আলোচনা শেষ করা এবং ফলোআপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওপরের সব নীতিমালা এক্ষেত্রে যথাযথভাবে অনুসরণ করতে হবে।
  • সম্পর্ক উন্নয়ন বা নিয়োগ-ভিত্তিক মিটিং:
    • উদাহরণ: রিক্রুটমেন্ট, সম্পর্ক গভীর করা, আন্তরিকতা বৃদ্ধি।
    • গুরুত্ব: এই মিটিংগুলোতে কিছুটা ক্যাজুয়াল ও বন্ধুসুলভ পরিবেশ বজায় রাখুন। আগেই এজেন্ডা দিয়ে দিলে অনেকে ভয় পেতে পারে, তাই বিষয়গুলো কথোপকথনে আলতোভাবে নিয়ে আসুন। নিজে সময়মতো উপস্থিত থাকুন, যা আপনার নীরব নেতৃত্ব ও অন্যদের প্রতি সম্মান প্রদর্শনের একটি উপায়।

সর্বদা মনে রাখবেন

টার্গেটেড অডিয়েন্স বা ডোনার ভাইদের সাথে মিটিংয়ের সময় সব নিয়ম পুরোপুরি মেনে চলা সম্ভব নাও হতে পারে। এ ধরনের মিটিংয়ে কঠোরতা এড়িয়ে চলুন। তবে সব ধরনের মিটিংয়ে সময়ের আগে আসা এবং প্রস্তুতি নিয়ে আসা—এই দুটি বিষয়ে কোনো আপস করা যাবে না।

মিটিং সংক্রান্ত বিস্তারিত জানার জন্য দেখুন- SOP: মিটিং

শেয়ার করুনFacebookWhatsAppMessenger

সম্পর্কিত লেখা