Activism Lab

অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (১): পরিকল্পনা

এনামুল হোসাইন শাওন
সিরিজঅ্যাক্টিভিস্ট ম্যানুয়াল: অভ্যন্তরীণ ব্যবস্থাপনাপর্ব ১/৮
  1. •অ্যাক্টিভিস্ট ম্যানুয়াল: অভ্যন্তরীণ ব্যবস্থাপনা
  2. ১.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (১): পরিকল্পনা
  3. ২.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (২): সদস্য ম্যানেজমেন্ট
  4. ৩.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৩): কর্মসূচি
  5. ৪.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৪): রিপোর্টিং ও মিটিং
  6. ৫.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৫): পাঠচক্র
  7. ৬.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৬): ফান্ড ম্যানেজমেন্ট
  8. ৭.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৭): নমুনা ফরম্যাট: রিপোর্ট ও মিটিং
  9. ৮.অভ্যন্তরীণ ব্যবস্থাপনা (৮): নমুনা ফরম্যাট: সদস্য ও পাঠচক্র
দেয়ালে ধাপে ধাপে সাজানো পরিকল্পনার নোট, পাশে বড় পেন্সিল হাতে এক ব্যক্তি

পরিকল্পনা একটি কাঠামোগত প্রক্রিয়া, যা বড় লক্ষ্য থেকে ধাপে ধাপে ছোট লক্ষ্যগুলোতে ভাগ করা হয়। এর মাধ্যমে আপনার পুরো কার্যক্রম একটি সুনির্দিষ্ট ছকে বাঁধা থাকে।

পরিকল্পনার স্তর

  1. বাৎসরিক পরিকল্পনা: প্রথমে পুরো বছরের জন্য কিছু বড় লক্ষ্য স্থির করুন।
  2. ষাণ্মাসিক পরিকল্পনা: বাৎসরিক পরিকল্পনাকে ছয় মাসের ছোট ছোট ধাপে ভাগ করুন।
  3. ত্রৈমাসিক পরিকল্পনা: এরপর ছয় মাসের পরিকল্পনাকে তিন মাসের লক্ষ্যে সাজিয়ে নিন।
  4. মাসিক পরিকল্পনা: প্রতি মাসের জন্য নির্দিষ্ট কাজের তালিকা তৈরি করুন।
  5. সাপ্তাহিক পরিকল্পনা: প্রতি সপ্তাহের কাজকে দৈনন্দিন কাজের ভিত্তিতে সাজিয়ে নিন।
পরিকল্পনার স্তর: বাৎসরিক পরিকল্পনা থেকে ষাণ্মাসিক, ত্রৈমাসিক, মাসিক ও সাপ্তাহিক পরিকল্পনা

পরিকল্পনা তৈরির সময় নিম্নলিখিত বিষয়গুলো মাথায় রাখুন:

  • কতগুলো ক্যাম্পেইন করা হবে, কখন ও কীসের ওপর ভিত্তি করে?
  • কতজন ডোনার তৈরি করা হবে এবং কী পরিমাণ তহবিল সংগ্রহ করা হবে?
  • কতজন নতুন সদস্য সংগ্রহ করা হবে এবং কতজনের ওপর ওয়ান-টু-ওয়ান দাওয়াহ করা হবে?
  • কতজন সদস্যকে অ্যাক্টিভিস্ট বা ক্যাডার হিসেবে গড়ে তোলা হবে?
  • নতুন ইউনিট খোলার পরিকল্পনা কী?

একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা

বিস্তারিত পরিকল্পনা করতে গিয়ে যেন কাজের শুরুতেই কোনো বাধা সৃষ্টি না হয়,দীর্ঘসূত্রিতা তৈরি না হয়। বরং, কিছু প্রাথমিক পরিকল্পনা করে ছোট করে কাজ শুরু করুন। কাজের একটি গতি তৈরি হলে, তখন আরও বিস্তারিত ও সুসংগঠিত পরিকল্পনা তৈরি করে ফেলুন।

পরিশিষ্ট -১ এ পরিকল্পনার নমুনা যুক্ত করা হয়েছে।

পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন একদল নিবেদিতপ্রাণ সদস্য । পরবর্তী অংশে আমরা কীভাবে সদস্যদের ম্যানেজ করতে হয়, তা নিয়ে আলোচনা করব।

পরিকল্পনার নমুনা

এক বছরের কার্যকরী কর্মপরিকল্পনা

লক্ষ্য: ইসলামি সোশ্যাল অ্যাক্টিভিজমকে জনপ্রিয় করা, সদস্যদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখা এবং ব্যক্তিগত ও সমষ্টিগত উন্নয়ন নিশ্চিত করা।

পরিকল্পনার ভিত্তি

  • লক্ষ্য: ২০২৩ সালে মোট ২৪ টি সফল ক্যাম্পেইন পরিচালনা করা।
  • তহবিল: নতুন ১০০ জন ডোনার তৈরি করা এবং ২,০০,০০০ টাকা তহবিল সংগ্রহ করা।
  • সদস্য: নতুন ৫০০ জন সদস্য সংগ্রহ করা এবং ৩০০ জনের সাথে ওয়ান-টু-ওয়ান দাওয়াহ করা।
  • অ্যাক্টিভিস্ট: ২৫ জন সদস্যকে অ্যাক্টিভিস্ট হিসেবে গড়ে তোলা।
  • ইউনিট: নতুন ৫টি ইউনিট খোলা।

বাৎসরিক পরিকল্পনা (জানুয়ারি - ডিসেম্বর)

  • সমাজসেবামূলক কাজ: ক্যাম্পেইন ক্যালেন্ডার অনুসারে ২৪ টি ক্যাম্পেইন পরিচালনা করা। এর মধ্যে ১২ টি সরাসরি সমাজসেবামূলক (যেমন: শীতবস্ত্র বিতরণ, ত্রাণ বিতরণ) এবং ১২ টি সচেতনতামূলক (যেমন: হতাশা, আত্মহত্যা, স্ক্রিন আসক্তি, পরিবেশ সুরক্ষা)।
  • ফান্ডরাইজিং: প্রতি মাসে একটি করে মোট ১২টি ফান্ডরাইজিং কার্যক্রম পরিচালনা করা।
  • সদস্য সংগ্রহ: প্রতি মাসে গড়ে ৪০-৪২ জন করে নতুন সদস্য সংগ্রহ করা।
  • দাওয়াহ: প্রতি মাসে ২৫ জন করে নতুন সদস্যের সাথে ওয়ান-টু-ওয়ান দাওয়াহ সম্পন্ন করা।
  • আত্ম-উন্নয়ন: ক্যাম্পেইন ক্যালেন্ডার অনুসারে প্রতি তিন মাসে একটি করে মোট ৪টি সেমিনার বা ওয়ার্কশপ আয়োজন করা।
  • খেলাধুলা ও বিনোদন: প্রতি ছয় মাস অন্তর ১ টি স্পোর্টস টুর্নামেন্ট ও ১ টি শিক্ষামূলক ট্যুরের আয়োজন করা।
  • ইউনিট গঠন: নতুন ৫টি ইউনিট খোলার পরিকল্পনা করা এবং প্রতি ত্রৈমাসিকে অন্তত ১টি করে নতুন ইউনিট চালু করা।
  • অ্যাক্টিভিস্ট: ২৫ জন সদস্যকে অ্যাক্টিভিস্ট হিসেবে গড়ে তোলা।

ষাণ্মাসিক পরিকল্পনা (জানুয়ারি - জুন এবং জুলাই - ডিসেম্বর)

  • জানুয়ারি - জুন:
    • ১২টি ক্যাম্পেইন সফলভাবে শেষ করা।
    • ৫০ জন নতুন ডোনার তৈরি করা এবং ১,০০,০০০ টাকা তহবিল সংগ্রহ করা।
    • ২৫০ জন নতুন সদস্য সংগ্রহ করা।
    • ১৫০ জনের সাথে ওয়ান-টু-ওয়ান দাওয়াহ করা।
    • ১২ জন সদস্যকে অ্যাক্টিভিস্ট হিসেবে তৈরি করা।
    • ২টি নতুন ইউনিট খোলা।
    • ১টি স্পোর্টস টুর্নামেন্ট ও ১টি ট্যুর আয়োজন করা।
  • জুলাই - ডিসেম্বর:
    • বাকি ১২ টি ক্যাম্পেইন সফলভাবে শেষ করা।
    • আরও ৫০ জন নতুন ডোনার তৈরি করা এবং বাকি ১,০০,০০০ টাকা তহবিল সংগ্রহ করা।
    • বাকি ২৫০ জন নতুন সদস্য সংগ্রহ করা।
    • বাকি ১৫০ জনের সাথে ওয়ান-টু-ওয়ান দাওয়াহ করা।
    • ১৩ জন সদস্যকে অ্যাক্টিভিস্ট হিসেবে তৈরি করা।
    • ৩টি নতুন ইউনিট খোলা।
    • ১টি স্পোর্টস টুর্নামেন্ট ও ১টি ট্যুর আয়োজন করা।

ত্রৈমাসিক পরিকল্পনা (জানুয়ারি - মার্চ, এপ্রিল - জুন ইত্যাদি)

  • জানুয়ারি - মার্চ:
    • ক্যাম্পেইন ক্যালেন্ডার অনুসারে ৬ টি ক্যাম্পেইন পরিচালনা করা।
    • ২৫ জন নতুন ডোনার তৈরি এবং ৫০,০০০ টাকা তহবিল সংগ্রহ করা।
    • ১০০ জন নতুন সদস্য সংগ্রহ করা।
    • ৫০ জনের সাথে ওয়ান-টু-ওয়ান দাওয়াহ করা।
    • ৬ জন সদস্যকে অ্যাক্টিভিস্ট হিসেবে গড়ে তোলা।
    • ১টি নতুন ইউনিট খোলা।
    • অন্তত একটি প্রতিযোগিতামূলক আয়োজন করা।
    • ১টি সেমিনার বা ওয়ার্কশপ আয়োজন করা।

মাসিক পরিকল্পনা (জানুয়ারি মাস)

  • কাজের ক্ষেত্র:
    • ক্যাম্পেইন: ১টি সমাজসেবামূলক ও ১টি সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা।
    • ফান্ডরাইজিং: মাসিক লক্ষ্য নির্ধারণ (যেমন: ২০,০০০ টাকা) এবং কার্যক্রম শুরু করা।
    • সদস্য সংগ্রহ: ৪০-৪২ জন নতুন সদস্য সংগ্রহ করা।
    • দাওয়াহ: ২৫ জনের সাথে ওয়ান-টু-ওয়ান দাওয়াহ করা।
    • নতুন ইউনিট- নতুন ইউনিট খোলার জন্য স্থান নির্বাচন করা।
  • মিটিং ও ইবাদত:
    • মাসিক মিটিং: বিগত মাসের কাজের পর্যালোচনা, আগামী মাসের পরিকল্পনা এবং টিম রিপোর্ট তৈরি করা।
    • মাসিক মজলিশ: সদস্যদের জন্য একটি বিশেষ মজলিশের আয়োজন করা।
    • সম্মিলিত ইবাদত: একবার রাতের ইবাদতের জন্য একত্রিত হওয়া।

সাপ্তাহিক ও দৈনন্দিন কর্মসূচি

  • সাপ্তাহিক: প্রতি সপ্তাহের কাজের জন্য একটি ছোট তালিকা তৈরি করুন।

জানুয়ারির প্রথম সপ্তাহ

  • শীতবস্ত্র সংগ্রহের জন্য প্রচার শুরু করা।
  • ৫ জন সম্ভাব্য ডোনারের সাথে মিটিং করা।
  • ইউনিট মিটিং: ১ টিম মিটিং করা, যেখানে বিগত সপ্তাহের কাজ পর্যালোচনা এবং আগামী সপ্তাহের পরিকল্পনা ও দায়িত্ব বন্টন করা হবে।
  • পাঠচক্র/হালাকা: সদস্যদের জন্য একটি এবং টার্গেটেড অডিয়েন্সের জন্য একটি পাঠচক্র/হালাকা আয়োজন করা।
  • আড্ডাসভা: সদস্যদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য ১টি আড্ডাসভা আয়োজন করা।
  • নফল ইবাদত: প্রতি সপ্তাহে ২টি নফল সিয়াম পালন করা।
  • দৈনন্দিন: প্রতিদিনের কাজের জন্য একটি ছোট তালিকা তৈরি করুন।

সোমবার

  • ১ জন ডোনারের সাথে ফোন কল।
  • ২ জন নতুন সদস্যের সাথে দেখা করা।
  • টার্গেটেড অডিয়েন্সের জন্য ষোলো পাঠচক্র করা।
  • কমপক্ষে এক পৃষ্ঠা অর্থসহ কুরআন তিলাওয়াত করা।
  • ১০০ বার ইস্তেগফার ও মাসনুন দু'আ পাঠ করা।
  • কমপক্ষে ৫ মিনিট হাত তুলে দু'আ করা।
শেয়ার করুনFacebookWhatsAppMessenger

সম্পর্কিত লেখা