Activism Lab

অ্যাক্টিভিজমে নতুন?

এনামুল হোসাইন শাওন
বাতির আলোর নিচে লেখা ‘WHAT, WHY?’

অ্যাক্টিভিজমের যাত্রায় স্বাগতম!

অ্যাক্টিভিজমের মূল উদ্দেশ্য হলো সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে থাকা মানুষগুলোকে একত্রিত করে সামাজিক শক্তি অর্জন করা। সমাজে বিদ্যমান বৈষম্য ও মেরুকরণ স্পষ্ট করা।

অ্যাক্টিভিজমের জগতে পা রাখার জন্য আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা বা নির্দিষ্ট বয়সসীমার প্রয়োজন নেই। অ্যাক্টিভিজম কোনো রকেট সায়েন্স নয় বরং এটি এমন একটি দক্ষতা যা যেকোনো মানুষ তার শেখার আগ্রহ, একাগ্রতা, কঠোর পরিশ্রম এবং অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করতে পারে। আল্লাহর কাছে দুয়াও এই যাত্রার একটি অপরিহার্য অংশ।

এই ওয়েবসাইটটি আপনার জন্য একটি পথপ্রদর্শক হিসেবে কাজ করবে ইনশা আল্লাহ । এখানে প্রদত্ত বিষয়বস্তু ব্যবহার করে আপনি ধাপে ধাপে শিখতে পারবেন কীভাবে একজন নবীন অ্যাক্টিভিস্ট থেকে একজন দক্ষ সংগঠক হয়ে উঠবেন। এখানে আমরা শূন্য থেকে শুরু করে কীভাবে একজন কার্যকর অ্যাক্টিভিস্ট হয়ে ওঠা যায়, তার বিস্তারিত দিকনির্দেশনা দেব। এই যাত্রায় আপনি শিখবেন:

  • কীভাবে সমাজের বিভিন্ন মৌলিক সমস্যা চিহ্নিত করতে হয়।
  • কীভাবে কার্যকর কৌশল ও পরিকল্পনা তৈরি করতে হয়।
  • কীভাবে কার্যকরভাবে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয়
  • কীভাবে মানুষকে সংগঠিত ও অনুপ্রাণিত করতে হয়।
  • কীভাবে প্রযুক্তির সঠিক ব্যবহার করে আপনার বার্তা ছড়িয়ে দেওয়া যায়।

অ্যাক্টিভিজমের মাধ্যমে সামাজিক শক্তি অর্জনের এই মহাকাব্যিক যাত্রায় আপনাকে আবারও স্বাগতম

ধাপ-১

পুরো কাজের ব্যাপারে সামগ্রিক ধারণা পাবার জন্য শুরুতেই দেখে নিন

সামগ্রিক ধারণা পাবার পর এবার বিস্তারিতভাবে সবকিছু জানার পালা। তবে এক্ষেত্রেও বেসিক এবং এডভান্ডস নামের দুইটি আলাদা লেভেল উল্লেখ করে দেওয়া হলো আপনাদের সুবিধার জন্য।

পরের ধাপে যাবার আগে এই ওয়েবসাইটের ব্লগের লেখাগুলো সহজে নেভিগেট করার জন্য পড়ে ফেলতে পারেন এই লেখাটিও- ব্লগের কোন ক্যাটাগরিতে কী আলোচনা?

ধাপ-২

মৌলিক ধারণা গুলো স্পষ্ট করতে হবে। যেমন- সামাজিক শক্তি কী, কেন সামাজিক শক্তি অর্জন করা দরকার, কিভাবে সামাজিক শক্তি অর্জিত হবে, অ্যাক্টিভিজম কী এবং সামাজিক শক্তি অর্জনে এটি কিভাবে মূল ভূমিকা রাখে ইত্যাদি...

বেসিক

অ্যাডভান্সড

এগুলো শেষ করার পর আরো চাইল পড়তে পারেন-

ধাপ-৩

আল্লাহর সাথে সম্পর্ক এই ক্যাটাগরির লেখাগুলো পড়ে নিন। নিয়্যত পরিশুদ্ধ রাখা অত্যন্ত জরুরি। সামাজিক শক্তি অর্জনের বন্ধুর রাস্তায় চলার অনুপ্রেরণা ধরে রাখা এবং কাজের উদ্দেশ্যের স্বচ্ছতার জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আপনি অ্যাক্টিভিজমে যুক্ত হবেন-সেই নিয়্যত- শুরুতেই ঠিক করে নিতে হবে।

এর পাশাপাশি পড়ুন- প্রথম অধ্যায়- ৪০ হাদীস: সামাজিক শক্তি অর্জন, লেখক: মোহান্নেদ হাকিম, ইলমহাউস পাবলিকেশন (প্রকাশিতব্য ইনশা আল্লাহ)

ধাপ-৪

যেকোনো কাজে নামার আগে তার সাধারণ নিয়মকানুন ও নৈতিকতার সীমানা জানা জরুরি। জেনে নিন ইশতেহার, মূলনীতিসমূহ, কি করা যাবে কি করা যাবে না, কাদের কেন্দ্র করে টার্গেটেড অডিয়েন্স ইত্যাদি । সাধারণ নীতিমালা ক্যাটাগরির

বিশেষ করে অফলাইন অ্যাক্টিভিজম লেখাটি বেশ গুরুত্বপূর্ণ।

সেই সাথে জেনে নিন বোনেরা কিভাবে অ্যাক্টিভিজম করতে পারে সেই প্রশ্নের উত্তর

অ্যাডভান্সড

চাইলে পড়ে ফেলতে পারেন সংশয় নিরসন ক্যাটাগরির লেখাগুলোও

ধাপ-৫

কর্মসূচী: সাধারণ নীতিমালাসমূহ জানার পর আপনার জানতে হবে কর্মসূচীগুলো আসলে কি কি। যেমন- ক্যাম্পেইন ক্যালেন্ডার, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক, বাৎসরিক কর্মসূচী ইত্যাদি

বেসিক

অ্যাডভান্সড

ধাপ-৬

সামাজিক শক্তি কী, কেন সামাজিক শক্তি অর্জন করা দরকার, অ্যাক্টিভিজমের সাধারণ নীতিমালাগুলো বুঝেছেন, অ্যাক্টিভিজমের ব্যাপারে সামগ্রিক একটা ধারণা লাভ করেছেন, অ্যাক্টিভিজমের কর্মসূচী গুলোও জেনেছেন, বহুল আলোচিত কিছু সংশয় দূর হয়েছে। এবার মাঠ পর্যায়ে কাজ শুরুর পালা। আপনার জানতে হবে শূন্য থেকে কিভাবে একটি ইউনিট দাঁড় করানো যায়। পড়ে নিন শূণ্য থেকে শুরু এই ক্যাটাগরির লেখাগুলো।

বিশ্ববিদ্যালয় বা কলেজ শিক্ষার্থীরা বিশেষ করে মনোযোগ দিন এই লেখাতে- বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভিস্ট ম্যানুয়াল : নেতৃত্ব, অভ্যন্তরীণ ব্যবস্থাপনা এবং কার্যকরী ক্যাম্পেইন সংক্রান্ত নির্দেশিকা

ধাপ-৭

ইউনিট শুরু করা বলুন বা ইউনিটকে গতিশীল ও টেকসই রাখার জন্য ধারাবাহিকভাবে নিয়মিত ক্যাম্পেইন করে যেতে হবে। আপনার ইউনিটের জনসংযোগের মূল মাধ্যম ক্যাম্পেইন। এখন আপনার শিখতে হবে কিভাবে কার্যকরভাবে বিভিন্ন নির্বাচিত ইস্যুতে ক্যাম্পেইন করা যায়। এ সংক্রান্ত আলোচনা পাবেন ক্যাম্পেইন গাইড ও ম্যাটেরিয়ালস এই ক্যাটাগরিতে।

প্রথমে বেসিক হিসেবে পড়ুন নিচের লেখাগুলো

এগুলো পড়ার পর ক্যাম্পেইন গাইড ও ম্যাটেরিয়ালস ক্যাটাগরির বাকি লেখাগুলোও গুরুত্ব দিয়ে পড়তে হবে।

আরো পড়ুন

ট্যাকটিক্স

বেসিক

মিড লেভেল

  • প্রজেক্টর শোকেসিং
  • পিটিশন

অ্যাডভান্সড

  • মিছিল
  • মানববন্ধন
  • বিক্ষোভ সমাবেশ

চোখ বুলাতে পারেন কেইসস্টাডির উপরেও

ধাপ-৮

এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ইউনিট চালু করলেন বা অনেক দিন পর পর ১/২ টি ক্যাম্পেইন করলেন। এমন অবস্থায় আপনার কাজ বেশিদিন টিকিয়ে রাখা যাবে না। কিছুদিন পর কাজ বন্ধ হয়ে যাবে। অ্যাক্টিভিজম দ্বীনের একটি কাজ। এটি এক মহান দায়িত্ব, যা কেবল আবেগের ওপর ভিত্তি করে চলতে পারে না। একটি সফল এবং টেকসই অ্যাক্টিভিস্ট ইউনিট গড়ে তুলতে হলে প্রয়োজন সুশৃঙ্খল পরিকল্পনা, পেশাদারিত্ব এবং একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো। আবেগ (জজবা) খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু আবেগ দিয়ে দীর্ঘমেয়াদি কাজ করা সম্ভব নয়। অনেক অ্যাক্টিভিস্ট ইউনিট কেবল আবেগের ওপর নির্ভর করে কাজ করতে গিয়ে হারিয়ে গেছে। একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার জন্য আপনার একটি প্রসেস-ওরিয়েন্টেড সিস্টেম থাকা দরকার, যেখানে একজন ব্যক্তি সরে গেলেও কাজ থেমে যাবে না। আপনাকে নিজে কাজ বুঝতে হবে এবং অন্যদেরও শেখাতে হবে, যাতে আপনার অনুপস্থিতিতেও কাজ চলতে থাকে।

তাই আপনাকে জানতে হবে কিভাবে ইউনিট পরিচালিত করতে হবে। ইউনিট পরিচালনা ক্যাটাগরিতে এ সংক্রান্ত আলোচনা করা হয়েছ

বেসিক

  1. ১। অ্যাক্টিভিস্ট ম্যানুয়াল: অভ্যন্তরীন ব্যবস্থাপনা (বাধ্যতামূলক)
  2. ২। অ্যাক্টিভিজমের আদবকেতা বিশেষ করে বিস্তারিত ভার্সন: যেসব বৈশিষ্ট্য থেকে একজন মুসলিম অ্যাক্টিভিস্টকে দূরে থাকতে হবে
  3. ৩। ক্যারিয়ার

অ্যাডভান্সড

  1. ১। বই- ৪০ হাদীস: সামাজিক শক্তি অর্জন, লেখক: মোহান্নেদ হাকিম, ইলমহাউস পাবলিকেশন (প্রকাশিতব্য ইনশা আল্লাহ- হাইলি রিকমেন্ডেড)
  2. ২। বই- নেতৃত্বগুন ও নিবেদন, ডগলাস হাইড, ইলমহাউস পাবলিকেশন (প্রকাশিতব্য ইনশা আল্লাহ- হাইলি রিকমেন্ডেড)

নেতৃত্ব ও নিবেদন:

বেসিক

১। নেতাগিরি

অ্যাডভান্সড

১। বই- নেতৃত্বগুন ও নিবেদন, ডগলাস হাইড, ইলমহাউস পাবলিকেশন (প্রকাশিতব্য ইনশা আল্লাহ- হাইলি রিকমেন্ডেড)

ধাপ-৯

সফল অ্যাক্টিভিজমের জন্য কেবল অ্যাক্টিভিস্ট ইউনিট সংক্রান্ত ম্যানেজমেন্ট যথেষ্ট না। নিজ এলাকার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক স্থাপন এবং তা টিকিয়ে রাখাও সফল অ্যাক্টিভিজমের জন্য অত্যন্ত জরুরী। যেখানে কাজ করছেন সেখানকার পরিবেশ ও বাস্তবতা অ্যাক্টিভিস্টদের বোঝা টেকসই কাজ এবং প্রভাবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পড়ুন

  1. ১। অ্যাক্টিভিস্ট ম্যানুয়াল: বাহ্যিক ব্যবস্থাপনা
  2. ২। অফলাইন ক্যাম্পেইনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা এড়ানোর উপায় (প্রথম পর্ব)

এগুলো পড়া শেষ হলে পড়ে ফেলুন বাকীগুলোও ইনশা আল্লাহ...


ক্রমাগত আপডেইট হতে থাকবে ইনশা আল্লাহ। লাস্ট আপডেইট দুপুর ১২ টা ০৫, ৫ সেপ্টেম্বর,২০২৫।

শেয়ার করুনFacebookWhatsAppMessenger

সম্পর্কিত লেখা