Activism Lab

বোনেরা কিভাবে শরীয়াহর মধ্যে থেকে অফলাইন দাওয়াহ ও অ্যাক্টিভিজম করবেন?

এনামুল হোসাইন শাওন
‘জান্নাহ’ ও ‘তাকওয়া’ লেখা পথনির্দেশক দেখিয়ে দুই বোনকে পথ দেখাচ্ছেন একজন নিকাব পরা বোন

অনেক বোনই দ্বীনের দাওয়াহ ও সামাজিক অ্যাক্টিভিজমের কাজে অংশ নিতে আগ্রহী, কিন্তু কীভাবে শরীয়াহর সীমারেখার মধ্যে থেকে এই কাজ করা যায়, তা নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন। তাদের জন্য এখানে কিছু কার্যকরী পরামর্শ দেওয়া হলো।

অ্যাক্টিভিজমের ক্ষেত্র ও কৌশল

শরীয়াহ অনুযায়ী, বোনেরা সাধারণত পুরুষদের মাঝে সরাসরি লিফলেট বিতরণ বা নসিহত করতে পারবেন না। তাই তাদের দাওয়াহ ও অ্যাক্টিভিজমের মূল ক্ষেত্র হবে পরিবারের মাহরাম (যাদের সাথে বিয়ে হারাম) সদস্য এবং ঘনিষ্ঠ বান্ধবীদের মধ্যে। এই সীমাবদ্ধতার মধ্যে থেকেই কার্যকরভাবে কাজ করা সম্ভব ইনশা আল্লাহ।

  • জীবনঘনিষ্ঠ ও সামাজিক ইস্যু নিয়ে আলোচনা: হারাম রিলেশনশিপ, স্ক্রিন আসক্তি, পর্ণ আসক্তি, হতাশা, আত্মহত্যা, নারীবাদ, ক্যারিয়ার, মাতৃত্ব, নিকাব পরার অধিকার ইত্যাদি জীবনঘনিষ্ঠ ও সামাজিক সমস্যাগুলো নিয়ে কথা বলুন। সেকুলারিজম যে এই সমস্যার সমাধান দিতে ব্যর্থ, তা তুলে ধরুন।
  • নারী-কেন্দ্রিক ক্যাম্পেইন: বিবাহ বিচ্ছেদ, যৌতুক, ঘর সংসার সামলানো, সন্তান প্রতিপালন, বিয়েতে অপচয়, টিকটক কালচার, ফ্যাশন আসক্তি ইত্যাদি নিয়ে সচেতনতামূলক কাজ করুন।
  • পাঠচক্র ও আলোচনা সভা: আপনার ঘনিষ্ঠ বান্ধবীদের নিয়ে একটি ছোট পাঠচক্র বা আলোচনা সভা করতে পারেন। এমন বই বা লেকচার নিয়ে আলোচনা করুন যা তাদের বাস্তব জীবনের সমস্যার সমাধান দেয়। 'পরকালের পথে যাত্রা'র মতো লেকচারগুলো তাদের মাঝে পরকাল সচেতনতা বাড়াতে সাহায্য করবে।
  • আকর্ষণীয় দাওয়াহ সামগ্রী: এমন বই বা ম্যাগাজিন নির্বাচন করুন যা তাদেরকে আকৃষ্ট করবে। ষোলো ম্যাগাজিন 'আকাশের ওপারে আকাশ' (লস্ট মডেস্টি), এপিটাফ (সাজিদ ইসলাম), অনেক আঁধার পেরিয়ে (জাভেদ কায়সার রহিমাহুল্লাহ) 'তুমি ফিরবে বলে (ফিলেম ভার্সন- জাকারিয়া মাসুদ) -এর মতো জীবনঘনিষ্ঠ বিষয় নিয়ে লেখা বই ঘরে রাখতে পারেন,উপহার দিতে পারেন। এগুলো ইনশা আল্লাহ তাদের জন্য উপকারী হবে।
  • বিকল্প ব্যবস্থা তৈরি: অশ্লীল বিনোদনের বিকল্প হিসেবে ভালো ইসলামিক বই, ম্যাগাজিন, বা উপকারী ইউটিউব চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দিন।
  • চরিত্রগত দাওয়াহ: আপনার পোশাক, কথাবার্তা, এবং আচরণ দিয়েই একটি শক্তিশালী দাওয়াহ করা সম্ভব ইনশা আল্লাহ। আল্লাহভীরু, সবাইকে সাহায্য করার মানসিকতা রাখেন, সন্তানদের তাওহীদবাদী হিসেবে প্রতিপালন করেন, এমন একজন আদর্শ মুসলিমাহ হিসেবে পরিচিত হওয়া সবচেয়ে কার্যকর দাওয়াহ গুলোর একটি ইনশা আল্লাহ।

২. অ্যাক্টিভিজমে অংশগ্রহণের ভিন্ন উপায়

সরাসরি মাঠে না গিয়েও বোনেরা বিভিন্ন উপায়ে দাওয়াহ ও অ্যাক্টিভিজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

  • ডিজিটাল অ্যাক্টিভিজম: ঘরে বসে ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, লেখালেখি বা সোশ্যাল মিডিয়ার কনটেন্ট তৈরি করতে পারেন। মিডিয়া।
  • দান ও সাদাকাহ: দ্বীনের পথে খরচ করা একটি বড় ইবাদত। বিভিন্ন ক্যাম্পেইনে নিয়মিত দান-সাদাকাহ করে আপনি পরোক্ষভাবে অ্যাক্টিভিজমের অংশ হতে পারেন।
  • লজিস্টিক সহায়তা:্ময়দানের ভাইদের জন্য বই বা লিফলেট প্যাকিং, ইভেন্টের খাবার তৈরি করা, বা বোনদের সেশন আয়োজন করা-এসবও অ্যাক্টিভিজমের গুরুত্বপূর্ণ অংশ।

৩. শিক্ষা ও দক্ষতা দিয়ে অবদান রাখা

  • মক্তব বা হিফজ ক্লাস পরিচালনা: ছোটদের কুরআন শেখানোর মাধ্যমে প্রাথমিক ইসলামী ভিত্তি গড়ে তুলতে সাহায্য করুন।
  • স্কিল-শেয়ারিং: রান্না, সেলাই, হোম-স্কুলিং, ভাষা শেখানো এসবের মাধ্যমেও সমাজে অবদান রাখতে পারেন ইনশা আল্লাহ।
  • কাউন্সেলিং ও সাপোর্ট: হতাশাগ্রস্ত বা বিভ্রান্ত তরুণীদের ইসলামী কাউন্সেলিং ও মানসিক সমর্থন দিন।

৪. অ্যাক্টিভিজমের ধারাবাহিকতা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখুন।

অ্যাক্টিভিজমের একটি গুরুত্বপূর্ণ দিক হলো কাজে ধারাবাহিকতা বজায় রাখা, নিয়মিত মনে করিয়ে দেওয়া বা 'রিমাইন্ডার' দেওয়া। একই সাথে, পারস্পরিক সহযোগিতা এই কাজকে আরও সহজ ও কার্যকর করে তোলে।

  • ধারাবাহিক রিমাইন্ডার: আপনার পরিচিতজনদেরকে বারবার মনে করিয়ে দিন। একবারে সব না বলে, ধাপে ধাপে বিষয়গুলো তুলে ধরুন। এটি তাদের মনে প্রভাব ফেলতে সাহায্য করবে এবং তারা ধীরে ধীরে পরিবর্তন আনার চেষ্টা করবে।
  • সহানুভূতি ও ভালোবাসা: দাওয়াহর সময় কঠোর ভাষা পরিহার করে সহানুভূতি ও ভালোবাসা দিয়ে কথা বলুন। আন্তরিকতা দিয়ে করা নসিহত মানুষের হৃদয়ে বেশি প্রভাব ফেলে।
  • পুরুষদের উৎসাহিত করা: আপনার মাহরাম পুরুষ সদস্যদের (বাবা, ভাই, স্বামী) দাওয়াহ ও অ্যাক্টিভিজমের কাজে উৎসাহিত করুন এবং তাদের পাশে থাকুন।

সর্বশেষ পরামর্শ

দাওয়াহ ও অ্যাক্টিভিজম করতে গিয়ে কখনোই শরীয়াহ বহির্ভূত কোনো কাজ করা যাবে না। পর্দার খেলাফ হয় বা ফ্রি-মিক্সিং হয় এমন কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। সবসময় মনে রাখতে হবে, আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন, আর সেটি হতে হবে শরীয়াহর নিয়ম মেনেই।

শেয়ার করুনFacebookWhatsAppMessenger

সম্পর্কিত লেখা