ইসলামের জন্য দুনিয়াবি সবকিছুকে কি একেবারেই ছেড়ে দিতে হবে?

ইসলামের জন্য দুনিয়াবি সবকিছুকে কি একেবারেই ছেড়ে দিতে হবে?

রাসূল ﷺ এর সুন্নাহ হচ্ছে কোনো কাজ শরীয়াহর মধ্য থেকে যে উপায়ে করলে সবচেয়ে সহজভাবে করা যাবে সেই উপায় বেছে নিতেন। অযথা কোনো কাজকে কঠিন করতেন না। আমাদের জন্য দ্বীনকে সহজ করতে বলা হয়েছে। কঠিন করতে নয়। মানুষজনকে সুসংবাদ দিতে বলা হয়েছে। এটাই আল্লাহ ও তাঁর রাসূল ﷺ এর কর্মপদ্ধতি। ইসলাম প্রচারের ক্ষেত্রে রাসূলুল্লাহ ﷺ দারিদ্রতার সম্মুখীন হয়েছেন, ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন, তাঁর সাহাবিরা খেয়ে না খেয়ে থেকেছেন, নির্যাতন জুলুমের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন, গৃহহারা হয়েছেন, মুসআব রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী রাজ প্রাসাদ থেকে কুঁড়েঘরে নেমে এসেছেন। আপনার কি মনে হয় তারা ইচ্ছা করে এমনটা করেছেন? মানে ইসলাম প্রচার এগুলো না করলেও হতো, এতো কাঠিন্য, কষ্ট কোনো কিছুর দরকার ছিল না, সহজেই করা যেত। কিন্তু তাঁরা ইচ্ছা করে এমন দুঃখ কষ্ট স্বীকার করেছেন, নির্যাতিত হয়েছেন! মানে তাঁরা দ্বীনকে কঠিন বানিয়েছেন?

দেখুন পৃথিবীতে সব কাজ সহজ ভাবে হয় না। আপনি সব কাজ আরামসে করতে পারবেন এমন নয়। কোনো কোনো কাজের বৈশিষ্ট্যই এমন যে এখানে কাঠিন্য, কষ্ট, কুরবানি, চোখের জল, দেহের রক্ত দরকার। ইসলাম প্রতিষ্ঠা তেমনই একটা কাজ। ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন যারা দেখবে, যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই তাদের এই বাস্তবতা মেনে নিতেই হবে।ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লার সেই বিখ্যাত উক্তি তো আমরা অনেকেই শুনেছি-

"এ পথ তো সেই পথ! যেই পথে চলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন আদম। ক্রন্দন করেছিলেন নূহ। আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন ইব্রাহিম খলীলুল্লাহ। যবেহ করার জন্য শোয়ানো হয়েছে ইসমাইলকে।খুব সল্প মূল্যে বিক্রি করা হয়েছিল ইউসুফকে,কারাগারে কাটাতে হয়েছিল জীবনের কয়েকটি বছর।যবেহ করা হয়েছে নারী-সংশ্রব থেকে মুক্ত ইয়াইইয়াকে। রোগে ভুগেছেন আইয়ুব। দাউদের ক্রন্দন, সীমা অতিক্রম করেছে। নিঃসঙ্গ জীবনযাপন করেছেন ঈসা। আলাইহিমুস সালাতু ওয়াস সালাম।নানা দুঃখ-দুর্দশা, কষ্ট-ক্লেশ ভোগ করেছেন শেষ নবী মুহাম্মদ ﷺ। আর তুমি এখনো খেল-তামাশায় মত্ত!"

কাজেই ক্যারিয়ার নষ্ট করো না টাইপের পরামর্শ যখন আমরা অন্যকে দেই তখন এই বাস্তবতাটাও তার সামনে পরিষ্কার করে দেওয়া উচিত। আমার ক্যারিয়ার দূরে থাক, আমার জীবন, আমার সন্তান, আমার বাবা মা, ভাই বোন… এই দুনিয়ার সবকিছুর উপরে আসবেন আল্লাহ এবং তাঁর রাসূল ﷺ। সবকিছুর উপরে আগে আসবে ইসলাম। এ বিষয়টি মাথায় রাখার পরে দেখতে হবে আর একটি বিষয়। আমি অলসতা করে, অবহেলা করে, জযবার সঠিক ব্যবহার না করে আমার জন্য দুনিয়াকে সংকীর্ণ করে ফেলছি কিনা। কঠিন করে ফেলছি কিনা। আমি হয়ত চাইলেই ইসলামের সাথে আপোষ না করে, ইসলামের মেহনতের কোনো ক্ষতি না করে কিছু দুনিয়াও কামাই করতে পারতাম। কিছু ক্যারিয়ারও আমার থাকত। এবং আমার ইসলামের খেদমতে আমার এই ক্যারিয়ার বা অর্থ কাজে লাগাতে পারতাম। কিন্তু সেটা আমি ভুল বোঝার কারণে , অলসতার কারণে করতে পারছি না- এমন হচ্ছে কিনা?

খুব স্পষ্ট করেই বলি আমি নিজে আমার জ্ঞানত কাউকে হালাল উপার্জন করাকে নিরুৎসাহিত করা, সব ছেড়ে ছুড়ে দিয়ে শুধু এক্টিভিজম করা বা পড়াশোনায় গুরুত্ব না নেওয়া – এমন উপদেশ দেইনি। বরং বিভিন্ন লেখায় এর উল্টোটা বলেছি। অনেককে পরীক্ষার আগের রাতে ফেইসবুকে দেখে প্রচন্ড মাত্রায় ঝাড়ি মেরেছিলাম। ওরা খুবই মন খারাপ করেছিল।

এর পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন ভাইকে ফাঁকিবাজি, অলসতাকে দ্বীনি এক্টিভিজমের মোড়ক লাগিয়ে পড়াশোনা, ক্যারিয়ার বা পরিবারের দায়িত্ব না নিতে চাইবার জন্য অনেক কথা শুনিয়েছি। কিন্তু দুঃখজনকভাবে অনেকেই আমাদের নামে অভিযোগ করেন আমরা নাকি এক্টিভিস্টদের পড়াশোনা থেকে দূরে সরিয়ে দিয়ে জীবন নষ্ট করছি!

রিযিকের মালিক আল্লাহ্‌। আমাদের কাজ চেষ্টা করে যাওয়া। সাধ্যের মধ্যে যতোটুকু চেষ্টা করা যায় সেখানে যেন কোনো ত্রুটি না থাকে।

সম্পর্কিত পোস্ট

বিচ্ছিন্নতা থেকে সমষ্টি
return (সংশয় নিরসন);

বিচ্ছিন্নতা থেকে সমষ্টি

August 24, 2025
বিস্তারিত →
ঐক্য নিয়ে একটি ভুল ধারণা
return (সংশয় নিরসন);

ঐক্য নিয়ে একটি ভুল ধারণা

August 26, 2025
বিস্তারিত →
দাওয়াহ কি শুধু “ধর্মীয়” বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে?
return (কেন ও কী সামাজিক শক্তি );

দাওয়াহ কি শুধু “ধর্মীয়” বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে?

August 19, 2025
বিস্তারিত →
দ্বীনের জন্য স্যাক্রিফাইস করা, ক্যারিয়ার নষ্ট করা
return (সংশয় নিরসন);

দ্বীনের জন্য স্যাক্রিফাইস করা, ক্যারিয়ার নষ্ট করা

August 27, 2025
বিস্তারিত →
পরিস্থিতি নিজ থেকে তৈরি হয় না, তৈরি করতে হয়
return (সংশয় নিরসন);

পরিস্থিতি নিজ থেকে তৈরি হয় না, তৈরি করতে হয়

August 27, 2025
বিস্তারিত →
বিক্ষোভ মিছিল কী ইসলামে জায়েজ?
return (সংশয় নিরসন);

বিক্ষোভ মিছিল কী ইসলামে জায়েজ?

August 26, 2025
বিস্তারিত →
দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে কি অনেক টাকা কামাতে হবে?
return (সংশয় নিরসন);

দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে কি অনেক টাকা কামাতে হবে?

August 26, 2025
বিস্তারিত →
সামাজিক শক্তি কি?
return (সংশয় নিরসন);

সামাজিক শক্তি কি?

August 27, 2025
বিস্তারিত →
কেন ত্রাণ বিতরণের পাশাপাশি  ভারত বিরোধী আন্দোলন এবং অ্যাক্টিভিজম চালু থাকা দরকার?
return (সংশয় নিরসন);

কেন ত্রাণ বিতরণের পাশাপাশি ভারত বিরোধী আন্দোলন এবং অ্যাক্টিভিজম চালু থাকা দরকার?

August 26, 2025
বিস্তারিত →
সামাজিক শক্তি অর্জনের ব্যাপারে কিছু বিষয় পরিষ্কার করে নেয়া দরকার
return (সংশয় নিরসন);

সামাজিক শক্তি অর্জনের ব্যাপারে কিছু বিষয় পরিষ্কার করে নেয়া দরকার

August 26, 2025
বিস্তারিত →
ঢালাওভাবে লেখক, আলেম ও সেলিব্রেটি হবার লুপহোল
return (সংশয় নিরসন);

ঢালাওভাবে লেখক, আলেম ও সেলিব্রেটি হবার লুপহোল

August 26, 2025
বিস্তারিত →
কেন ছোটো ছোটো কাজ/ক্যাম্পেইন ধারাবাহিকভাবে জারি রাখতে হবে?
return (সংশয় নিরসন);

কেন ছোটো ছোটো কাজ/ক্যাম্পেইন ধারাবাহিকভাবে জারি রাখতে হবে?

August 26, 2025
বিস্তারিত →
বিন্দু থেকে সিন্ধু
return (সংশয় নিরসন);

বিন্দু থেকে সিন্ধু

August 28, 2025
বিস্তারিত →
সামাজিক শক্তি অর্জন কেন দরকার?
return (কেন ও কী সামাজিক শক্তি );

সামাজিক শক্তি অর্জন কেন দরকার?

August 26, 2025
বিস্তারিত →
দুনিয়াবি পড়াশোনা কি একেবারেই অপ্রয়োজনীয়?
return (সংশয় নিরসন);

দুনিয়াবি পড়াশোনা কি একেবারেই অপ্রয়োজনীয়?

August 30, 2025
বিস্তারিত →
সামাজিক শক্তি অর্জনের কাজসহ সামগ্রিকভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজে তরুণদের উৎসাহ উদ্দীপনা ধরে রাখার উপায় (প্রথম পর্ব)
return (সংশয় নিরসন);

সামাজিক শক্তি অর্জনের কাজসহ সামগ্রিকভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজে তরুণদের উৎসাহ উদ্দীপনা ধরে রাখার উপায় (প্রথম পর্ব)

August 26, 2025
বিস্তারিত →
সামাজিক শক্তি অর্জনের কাজসহ সামগ্রিকভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজে তরুণদের উৎসাহ উদ্দীপনা ধরে রাখার উপায় (দ্বিতীয় পর্ব)
return (সংশয় নিরসন);

সামাজিক শক্তি অর্জনের কাজসহ সামগ্রিকভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজে তরুণদের উৎসাহ উদ্দীপনা ধরে রাখার উপায় (দ্বিতীয় পর্ব)

August 26, 2025
বিস্তারিত →
অ্যাক্টিভিজম কী এবং অ্যাক্টিভিজম কী না
return (অ্যাক্টিভিস্ট হ্যান্ডবুক);

অ্যাক্টিভিজম কী এবং অ্যাক্টিভিজম কী না

August 27, 2025
বিস্তারিত →
কারা হবে আমাদের শক্তি
return (অ্যাক্টিভিস্ট হ্যান্ডবুক);

কারা হবে আমাদের শক্তি

September 16, 2025
বিস্তারিত →

ক্যাটাগরি সমূহ