Activism Lab

দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে কি অনেক টাকা কামাতে হবে?

এনামুল হোসাইন শাওন
এক দাড়িওয়ালা ব্যক্তির মাথার চারপাশে উড়ছে টাকার নোট

একটা কথা প্রায় শোনা যায়। আমাদের সবাইকে ব্যবসা করে, ক্যারিয়ার বানিয়ে অনেক টাকা কামাতে হবে। কেন? কারণ ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রচুর টাকা লাগবে।

টাকা যে লাগবে এটাতে কোনো সন্দেহ নেই। কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে মুসলিম উম্মাহর কাছে কি আসলেই টাকা নেই? সব টাকা পয়সা কি কুফফারদের কাছে গচ্ছিত? ইসলাম প্রতিষ্ঠার জন্য টাকা লাগবে তাই ক্যারিয়ার বানিয়ে ব্যবসা করে টাকা পয়সা কামাতে হবে-এমন দাবী করলে শুরুতেই এই প্রশ্ন তোলা দরকার ছিল।

বিশ্বের সবচেয়ে ধনী ১০ টি দেশের মধ্যে কাতার,আরব আমিরাত আছে। গালফ কান্ট্রিগুলোর তেল বেচা টাকার কোনো কুল কিনারা নাই। ২০২২ সালে প্রায় ২২০ বিলিয়ন ডলার খরচ করে কাতার ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে। বাংলাদেশের রিজার্ভের প্রায় ১০ গুণ টাকা শুধু এক ফুটবল টুর্নামেন্টের পেছনেই উড়িয়েছে। এই বিপুল টাকা কেন দ্বীনের খেদমতে সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে না,কিভাবে দ্বীনের খেদমতে ব্যবহার করা যায় তা নিয়ে প্রশ্ন করা, চিন্তা করা উচিত ছিল। কিন্তু আমরা এই প্রশ্নগুলো করিনা। সবাইকেই ব্যাপক টাকা কামাইতে হবে ইসলামের খেদমত করার জন্য টাইপের দাবীগুলো আসলে কতোটুকু যৌক্তিক তা চিন্তা করে দেখিনা।

শেয়ার করুনFacebookWhatsAppMessenger

সম্পর্কিত লেখা